https://ifatwa.info/135743/?show=135791#a135791
এই ফতোয়াতে কমেন্টে জানাতে বলেছিলেন।জানিয়েছি।আবারও এখানে সব কপি করে দিচ্ছি ইন শা আল্লাহ।
আমার আম্মুর চাচা মারা গিয়েছে।এখন ওয়ারিশ কে কে হতে পারে, এটা জানা জরুরি। কারণ আমার মামাদের ওয়ারিশ হওয়ার দাবি করাটা ঠিক কি না জানা জরুরি
নানার(মুরিস) দুই মেয়ে এবং স্ত্রী জীবিত। তার ৫ ভাইয়ের মধ্যে ২ ভাই জীবিত। আর বাকি তিন ভাইয়ের ছেলেরা আছে।
মুরিসের বড় ভাইয়ের ৩ ছেলে(আমার আপন মামা) আছে, তারপরের ভাই মৃত কিন্তু তার ৪ জন ছেলে আছে, পরের দুই ভাই জীবিত, ছোটভাইয়ের ১ ছেলে আছে।
আমার জানামতে,নসবি আসাবা হবে ভাই।ভাই জীবিত থাকা অবস্থায় ভাতিজারা ওয়ারিশ হয় না।
★★★মৃত ব্যক্তির
*যাবিল ফুরুজ
স্ত্রী, ২ কন্যা,বাকি যাবিল ফুরজ সকলেই মৃত
*আসাবা
*সরাসরি আসাবা....
>কোনো ছেলে নাই,
>পিতা মৃত,পিতার পূর্বপুরুষ মৃত
>আপন ২ ভাই জীবিত(এই দুই ভাইয়ের একজনের এক ছেলে আর আরেকজনের ২ ছেলে),
>ভাতিজা(বড় ভাইয়ের ছেলে ৩ জন), ভাতিজা(২য় ভাইয়ের ছেলে ৬ জন), ভাতিজা(ছোট ভাইয়ের ছেলে ১ জন), বাকি ভাতিজাদের পিতা জীবিত
>কোনো বৈমাত্রেয় ভাই নাই
*অন্যের সহযোগিতায় আসাবা(জীবিতদের কথা উল্লেখ করছি কেবল)
>মেয়ে ২ জন,সহোদর বোনেরা মৃত,কোনো বৈমাত্রেয় বোন নেই
*অন্যের সাথে আসাবা
>জীবিত কেউ নেই
*সববি আসাবা নাই
*যাবিল আরহাম
>এক মেয়ে অন্ত্ব:সত্তা,
>জাদ্দে ফাসেদ ও জাদ্দায়ে ফাসেদা নেই,
>সহোদর বোনের ছেলে মেয়ে আছে(দরকার হলে জানাবো ইন শা আল্লাহ)
>সহোদর ভাইয়ের কন্যা আছে(দরকার হলে জানাবো ইন শা আল্লাহ)
>বৈপিত্রেয় ভাই নেই
>দাদি-নানির দিক দিয়ে আত্মীয়ের খোঁজ নিতে হবে(দরকার হলে জানাবো ইন শা আল্লাহ)
১/কারা ওয়ারিশ হবে?
২/কে কত অংশ পাবে সেটা বললে মুনাসিব হয় ইন শা আল্লাহ