আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
40 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (1 point)
১, নামাজের শেষে সালাম ফেরানোর সুন্নত নিয়ম কোনটি? অনেকের সরাসরি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরায়. আবার অনেকে ডান দিকে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে তারপর বাম দিকে সালাম ফিরায়। কোনটা সঠিক হানাফী মাযহাবে?

২, মুহতারাম আপনি একটা ফতোয়া তে বলেছেন যে ফাঁকা রাখা সুন্নাত, কিন্ত সব কিছু তে সার্চ করে দেখলাম যে হানাফি মাজহাবে পা একত্রে রাখা সুন্নাত। আর সালাম ফিরানোর ক্ষেত্রে  সরাসরি ডান থেকে বাম দিকে সালাম ফিরানো সুন্নাত। এখন কোনটা আমল করবো??

1 Answer

0 votes
by (746,910 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
সালাম ফিরানোর ক্ষেত্রে ডান দিকে সালাম ফিরানোর সময় চেহারা ডান দিকে বের করে দিবে,যাতে ডান গাল দেখা যায়,ঐ ভাবে বাম দিকে সালাম ফিরানোর সময় চেহারা বাম দিকে বের করে দিবে,যাতে বাম গাল দেখা যায়।

হাদীস শরীফে এসেছেঃ
 
أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، عَنْ ابْنِ دَاوُدَ يَعْنِي عَبْدَ اللَّهِ بْنَ دَاوُدَ الْخُرَيْبِيَّ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدِّهِ عَنْ يَمِينِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَعَنْ يَسَارِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ»

আব্দুল্লাহ(রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চেহারার শুভ্রতা দেখছি। তিনি ডান দিকে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ এবং বাম দিকে ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ বলে সালাম ফিরাতেন।
(নাসায়ী ১৩২২)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عُمَرَ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ، وَعَنْ يَسَارِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ»

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান দিকে সালাম ফিরাতেন, তখন তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত। আর যখন বাম দিকে সালাম ফিরাতেন তখনও তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত।
(নাসায়ী ১৩২৩)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ " كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا، وَبَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا "

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি তাঁর ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতেন, ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ বলে তখন তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত, এদিক থেকে এবং ওদিক থেকে।
(নাসায়ী ১৩২৪)

ویحول في التسلیمۃ الأولیٰ وجہہ عن یمینہ حتی یری بیاض خدہ الأیمن، وفي التسلیمۃ الثانیۃ عن یسارہ حتی یری بیاض خدہ الأیسر، وفي القنیۃ: وہو الأصح۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۷۶-۷۷)
সারমর্মঃ
১ম সালামের সময় ডান দিকে চেহারা ফিরাবে, যাতে ডান গাল দেখা যায়,
২য় সালামের সময় বাম দিকে চেহারা ফিরাবে,যাতে বাম গাল দেখা যায় ।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সালাম ফিরানোর সুন্নাত পদ্ধতি হলো, কিবলার দিকে মুখ করে সালামের শব্দ শুরু করা এবং ডান দিকে মুখ করে সালাম পূর্ণ করা। 

একইভাবে, বাম দিকে সালাম ফিরানোর সময়, কিবলা থেকে শুরু করে বাম দিকে মুখ করে সালাম পূর্ণ করা উচিত। 

এর অর্থ হলো, উভয় দিক সমানভাবে প্রসারিত করা উচিত, একদিকে কম-বেশি নয়, তবে দ্বিতীয় সালামের শব্দ প্রথম সালামের শব্দের তুলনায় কিছুটা হালকা হওয়া উচিত।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ডান দিকে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে তারপর বাম দিকে সালাম ফিরানো সুন্নাত পদ্ধতি। 


(০২)
সেজদায় পায়ের অবস্থা কেমন হবে,এই ব্যপারে নারী ও পুরুষের আমলের মধ্যে ভিন্নতা রয়েছে।

পূর্বে মূলত আপনাকে উভয় ফতোয়ার লিংক দেয়া হয়েছিলো মাত্র,কোনো সমাধানা জানানো হয়নি।

এ সংক্রান্ত জানুনঃ- 

মহিলাদের সেজদার বিষয়ে জানুনঃ- 

আপনি নারীদের বিষয়ে জানতে চান নাকি পুরুষদের বিষয়ে?

সেটি কমেন্ট বক্সে উল্লেখ করলে ভালো হতো।
জাযাকাল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...