আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
উস্তাদ বিয়ে কার সাথে হবে এ বিষয়টি নিয়ে খুব বিভ্রান্তিতে আছি। অনলাইনে বিভিন্ন শায়েখের লেকচার শুনে আরো বিভ্রান্তিতে পড়ে গেছি। বিষয়টি খুব জটিল মনে হয়েছে। দয়া করে সহজ, স্পষ্ট সমাধান দিয়ে সাহায্য করবেন।

১. বিয়ে কার সাথে হবে এটা কি ফিক্সড তাকদির? নাকি বিয়ে হবে কি হবে না এটা ফিক্সড তাকদির? একজন শায়েখের লেকচারে দেখলাম, তিনি বলেছেন, বিয়ে আদৌ মানুষের হবে কিনা এটা ফিক্সড, অর্থাৎ হবে অথবা হবে না। কিন্তু কার সাথে হবে, এটা পরিবর্তিত হতে পারে। আসলেই কি তাই?

২. যদি যার সাথে বিয়ে হবে, সেই মানুষটিই পরিবর্তিত হয়, তাহলে সেটা কিসের ভিত্তিতে পরিবর্তিত হয়? কর্মের ভিত্তিতে? যেমন, কেউ ভালো কর্ম করলে তাকেও ভালো মানুষ দেয়া হবে, খারাপ করলে বিনিময়ে খারাপ, এমন?

৩. নাকি মানুষটি ফিক্সড থাকে, কিন্তু সেই মানুষটির কর্ম পরিবর্তত হয়? অর্থাৎ, ভালো কর্মের এবং দু'আ এর কারণে আল্লাহ জীবণসঙিকেও হিদায়াত করে দেন? খারাপ করলে, কারাপ কর্মের উপর ই রাখেন?

৪. কোনো শায়েখের লেকচারে দেখলাম, কারো দেরিতে বিয়ে হওয়ার জন্য সে নিজেই দায়ী। সে যদি আগেই প্রস্তুত থাকতো, তাহলে তার আগে বিয়ে হতো। সে নিজের অলসতা/বদ আমলের কারণে এখনো প্রস্তুত না বলে আল্লাহ তাকে এখনো বিয়ে দিচ্ছেন না?
আসলেই কি তাই? নাকি বিয়ে কখন হবে এটা ফিক্সড? আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে?

এটা অন্য বিষয়ে প্রশ্ন।

৫. উস্তাদ, এটা জানি যে খোটা দানকারী জান্নাতে যাবে না। সেইম রুলস কি বাবা- মা এর জন্যও প্রযোজ্য? তারা যদি জীবনে কি কি স্যাক্রিফাইস করেছেন, কবে হাত খরচের কতো টাকা দিয়েছেন, প্রতিদিন প্রতিটি বিষয় নিয়ে খোটা দেন, তারাও কি খোটাদানকারীর কাতারে পড়বেন? নাকি বাবা-মা এর ক্ষেত্রে এটি সাধারণ বিষয়?

জাজাকুমুল্লাহ খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। দু'আ করবেন আল্লাহ যেনো উত্তম রিযিকের ব্যবস্থা করে দেন।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
কার সাথে কার বিয়ে হবে সেটা পূর্ব থেকেই নির্ধারিত।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন,

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا [٧٨:٨

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, {সূরা নাবা-৮}

সুতরাং বুঝা গেল জীবনসঙ্গী কে হবে? তা আল্লাহ তাআলা জানেন।নির্ধারিত রয়েছে। কিন্তু বান্দা জানে না। তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে ভাল পাত্রি/পাত্র দেখে বিবাহ করতে।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 

ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.

আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 

https://ifatwa.info/25636/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে,তার সাথেই বিয়ে হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।

হযরত সালমান ফারসি রাযি থেকে বর্ণিত,

سَلْمَانَ رضي الله عنه ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَرُدُّ القَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي العُمْرِ إِلَّا البِرُّ

রাসূলুল্লাহ সাঃ বলেন,তাকদীরকে দু'আ ব্যতীত অন্যকিছু বদলাতে পারে না।আর নেকী ব্যতীত অন্যকিছু হায়াতকে বৃদ্ধি করবে না।(সুনানু তিরমিযি-২১৩৯)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এই হাদীসের ভিত্তিতে দুআর মাধ্যমে জীবনসঙ্গী পরিবর্তন হওয়ার বিষয় ইসলামী স্কলারগন বলে থাকেন।

(০২)
দুআর মাধ্যমে জীবনসঙ্গী পরিবর্তন হওয়ার বিষয় ইসলামী স্কলারগন বলে থাকেন, অন্য কোন কর্মের মাধ্যমে নয়।

(০৩)
এমনও হতে পারে যে কেউ যদি দ্বীনদার পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করে,আল্লাহ তায়ালা যদি তার দোয়া কবুল করে, সেক্ষেত্রে তার নির্ধারিত পাত্র যদি দ্বীনদার না হয়, আল্লাহ তাআলা তাকে দ্বীনদার বানিয়ে দিতে পারেন।

(০৪)
এক্ষেত্রে তাকদীরকে দোষ না দিয়ে মানুষের জন্য উচিত, নিজের থেকে চেষ্টা করা। তাকদীর নিয়ে প্রশ্ন করার অনুমতি শরীয়ত দেয়নি।

(০৫)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ وَلاَ مَنَّانٌ وَلاَ بَخِيلٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

আবূ বাক্র সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ প্রতারক-ধোঁকাবাজ, কৃপণ ও উপকার করে তার খোটা দানকারী জান্নাতে যেতে পারবে না।
(জামে' আত-তিরমিজী, হাদীস নং ১৯৬৩)

★মা বাবা যদি সন্তানের উপকার করে সেই উপকারের খোঁটা দেয়,সেক্ষেত্রে তারাও জান্নাতে যেতে পারবেনা।
তবে যদি সন্তান তাদেরকে ক্ষমা করে দেয়,সেক্ষেত্রে বিধান ভিন্ন হবে।

(০৬)
বাবা যদি তার অবিবাহিত কন্যা সন্তানের আবশ্যকীয় প্রয়োজনীয় খরচ না দেন, সেক্ষেত্রে সাধ্য থাকা সত্ত্বেও এমনটি করলে বাবার গুনাহ হবে।

তবে যদি এটি মেয়ের আবশ্যকীয় প্রয়োজনীয় খরচ না হয়, বা বাবার সাধ্য না থাকে, সেক্ষেত্রে মাসয়ালা ভিন্ন হবে।

প্রশ্নে উল্লেখিত ছুরতে মেয়ের প্রতি পরামর্শ থাকনে,এক্ষেত্রে তিনি চাইলে মেয়েদেরকে বা প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করবে বা শরীয়ত সম্মত পন্থায় যে কোন হালাল চাকরি বা হালাল ভাবে ব্যবসা করতে পারেন।

মহিলাদের চাকুরী সংক্রান্ত বিস্তারিত বিধান জানুনঃ 

(০৭)
এ সংক্রান্ত জানুনঃ- 

এক্ষেত্রে দ্রুত বিবাহই সমাধান বলে মনে করছি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...