জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজের ভিতর নড়াচড়া করা যাবেনা।
এক রুকন সমপরিমাণ এমনটি করলে নামাজ ভেঙ্গে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নবীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সাতটি (অঙ্গের) ওপর সিজদা করে এবং নামাজে চুল বা কাপড় না গুটায়। -সুনানে আবু দাউদ: ২/১৪
নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন, হজরত আবু বকর সিদ্দিক (রা.) ও হজরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হত একটি কাঠ মাটিতে গেড়ে দেওয়া হয়েছে। -মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৭৩২২
প্রখ্যাত তাবেয়ি আমাশ (রহ.) থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) যখন নামাজে দাঁড়াতেন তাকে দেখে মনে হত যেন একটি পড়ে থাকা কাপড়। -মুসান্নাফ আবদুর রাজ্জাক: ৩৩০৩।
আমলে কাসির নিয়ে বিস্তারিত জানুনঃ-
(০১)
নামাজের ভিতর এক রুকন সমপরিমাণ চুপ থাকলে সেজদায়ে সাহু ওয়াজিব হয়।
তাই এক রুকন থেকে কম সময় মনে মনে দোয়া করতে পারবে।
(এক রুকন= ছহীহ শুদ্ধ ভাবে তিন বার سبحان ربي العظيم পড়া সমপরিমাণ সময়)
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار)
(2/ 93):
"أداء ركن ولم يشتغل حالة الشك بقراءة ولا تسبيح) ذكره في الذخيرة (وجب عليه سجود السهو في) جميع (صور الشك) سواء عمل بالتحري أو بنى على الأقل، فتح ؛ لتأخير الركن، لكن في السراج أنه يسجد للسهو في أخذ الأقل مطلقاً، وفي غلبة الظن إن تفكر قدر ركن.
(و) اعلم أنه (إذا شغله ذلك) الشك فتفكر (قدر... الخ
(قوله واعلم إلخ) قال في المنية وشرحها الصغير: ثم الأصل في التفكر أنه إن منعه عن أداء ركن كقراءة آية أو ثلاث أو ركوع أو سجود أو عن أداء واجب كالقعود يلزمه السهو لاستلزام ذلك ترك الواجب وهو الإتيان بالركن أو الواجب في محله، وإن لم يمنعه عن شيء من ذلك بأن كان يؤدي الأركان ويتفكر لايلزمه السهو".
যার সারমর্ম হলো নামাজে এক রুকন সমপরিমাণ সময় কেরাত/তাসবিহ না করে চুপ থাকলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এর দরুন যদি নামাজের ভিতর এক রুকন সমপরিমাণ চুপ থাকেন,সেক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
এতে আমলে কাসির হবেনা।
(০২)
সেজদায় গিয়ে যদি এক রুকন সমপরিমাণ চুপ থাকেন,সেক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
(০৩)
উভয় ছুরতেই আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে।