আমার প্রচন্ড রকমের ওয়াসওয়াসার সমস্যা আছে। নামাজে দাড়ালে বেশি হয়। আমি হারিয়ে যাই কোথায় যেন। হাজার চেষ্টা করেও মনোযোগ ধরে রাখতে পারিনা। এই কারনে রাকাত ভুলে যাই। এমনিতেই ভুলে যাওয়ার অনেক সমস্যা আছে আমার। (বলে রাখি, আমি জ্বীন যাদুগ্রস্থ।)
নামাজ শেষ করার পর মনে হয় ৪রাকাতের জায়গায় ২ বা ৩ রাকাত পড়েছি মনেহয়, ৩রাকাত এর জায়গায় ৪রাকাত পড়ে ফেলেছি, তাশাহুদ পড়েই সালাম ফিরিয়ে ফেলেছি, শেষ বৈঠকে ভুল কিছু পড়ে ফেলেছি। এগুলি মনে হয়। আসলেই এগুলি ঘটে কিনা জানিনা। এমন হলে আমি আবার সেই নামাজ নতুন করে পড়ি।
কিন্তু অনেক সময় হাতে সময় কম থাকে, বা অন্য কোনো সমস্যা থাকে। এমন যদি বারবার হতেই থাকে তাহলে আমার করনীয় কি? প্রতিবারই নতুন করে নামাজ পড়তে হবে?