আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (37 points)
স্বামী ও স্ত্রী বিয়ের আগেই zina (ব্যভিচার) বিষয় নিয়ে কথা বলছিলেন। সেই সময় স্ত্রী বলেন, আমিও অন্য ছেলের সাথে ঘুরবো। তখন স্বামী বলেন,

আপনি যদি কারো সাথে zina করেন, তাহলে আপনি তালাক হয়ে যাবেন।

এই কথা বলার পর তিনি কাশি দিয়ে একটু থেমে যান। এরপর বলেন,

হবে নাকি হবে না, সেটা পরে; আগে রোজা রাখতে হবে;

এখন প্রশ্নগুলো হলো

এই কথাগুলো কি শর্তযুক্ত তালাক হিসেবে গণ্য হবে?

মাঝখানে তিনি থেমে গিয়েছিলেন;এই থামার কারণে কি কোনো সমস্যা বা প্রভাব পড়বে?

যদি স্ত্রী সত্যিই বিয়ের আগে zina করে থাকে, তাহলে কি বিয়ের পর স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে?

যদি কেউ এভাবে বলে;বিয়ের আগে যদি zina করে থাকে, তাহলে আমি তাকে রাখবো না তাহলে কি তা তালাক হিসেবে ধরা হবে?

অথবা যদি বলে আমার স্ত্রী যদি zina করে, তাহলে সে তালাক এই কথায় কোন অবস্থায় তালাক পতিত হবে?

মোটকথা, কোন কোন ক্ষেত্রে তালাক কার্যকর হয় আর কোন কোন ক্ষেত্রে হয় ন এগুলো পরিষ্কারভাবে জানতে চাই। বিয়ের আগের zina (ব্যভিচার) হওয়ার কারণে কি তালাক কার্যকর হয়?

এই বিষয়ে বলা কোনো কথার ক্ষেত্রে তালাক পতিত হয় কি না—এটাই জানতে চাই।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী যদি তার স্ত্রীকে বরে,
আপনি যদি কারো সাথে zina করেন, তাহলে আপনি তালাক হয়ে যাবেন।

স্ত্রী যদি ভবিষ্যতে যিনা করে, তাহলে এক তালাক রেজয়ী পতিত হবে। একথা দ্বারা অতীতে যিনা করে থাকলে তালাক হবে না। তবে যদি স্বামী তার স্ত্রীকে বলে, অতীতে যিনা করে থাকলে তালাক। তাহলে স্ত্রী অতীতে যিনা করে থাকলে এক তালাক রেজয়ী পতিত হবে। 

"بدائع الصنائع في ترتيب الشرائع"25/3:
"ثم الظرف نوعان ظرف زمان وظرف مكان..... وإن دخلت على الزمان فإن كان ماضيا يقع الطلاق في الحال نحو أن يقول أنت طالق في الأمس أو في العام الماضي لأن إنشاء الطلاق في الزمان الماضي لا يتصور فيجعل إخبارا أو تلغو الإضافة إلى الماضي ويبقى قوله أنت طالق فيقع في الحال ".

 "بدائع الصنائع في ترتيب الشرائع"133,132/3:
وفیہ:"فإن أضافه إلى الزمان الماضي ينظر: إن لم تكن المرأة في ملكه في ذلك الوقت لا يقع الطلاق، وإن كانت في ملكه يقع الطلاق للحال وتلغو الإضافة........ ولو قال لها: أنت طالق أمس فإن كان تزوجها اليوم لا يقع لما قلنا وإن كان تزوجها أول من أمس يقع الساعة؛ لأنه حينئذ تعذر تصحيحه بطريق الإخبار لانعدام المخبر به فيكون كذبا فيصحح بطريق الإنشاء، ثم تعذر تصحيحه إنشاء الإضافة؛ لأن إسناد الطلاق الموجود للحال إلى الزمان الماضي محال فبطلت الإضافة واقتصر الإنشاء على الحال فيقع الطلاق للحال."


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...