আসসালামু আলাইকুম ওস্তাদ। কয়েকটা বিষয় নিয়ে রবের কাছে অনেক কান্নাকাটি করে তাওবা করেছি। তারপর আবার তা ভেঙে ফেলেছি। আবার করেছি। এবার নিজের নফসের ধোকায় করেছি। এটগুলো অনেক অনেক ঘৃণিত পাপ, এখন দৌড়াই গিয়েছি সালাতে তাওবা করতে কিন্তু, মন থেকে মনে হচ্ছে কোনো কান্না আসছেনা। রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিয়েছে। আমার কোনো অনুভূতি কাজ করছে না।
সেই সাথে আমি বেশ কিছুদিন আগে স্বপ্ন দেখেছি যে আমি রোজা আছি, কিন্তু আমি ইফতারের সময় ইফতার করছিনা আমি নামাযের জন্য দৌড়াই যাচ্ছি। কিন্তু আমি এই স্বপ্ন দেখে প্রশান্তি পেয়েছিলাম। তারপরই আমি এমন গুরুতর পাপ করে ফেলেছি। আমার করণীয় কি? আমার রব কি আমাকে সত্যি জাহান্নামের জন্যই বানিয়েছে। আমি কি কোনো দিন তার প্রিয় হতে পারবোনা।
আর এটা মানুষের হকের সাথেও সম্পৃক্ত। আর যা আমি কোনো দিনই তাদের বলতে পারবোনা।
মনের মাঝে সবসময় খারাপ চিন্তা ঘুরে, এই খারাপ চিন্তা থেকে নফসএর তাজকিয়া কিভাবে করবো?
আমার অনুভূতিহীন অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবো? আমার চোখে আজ কোনো পানি আসেনি। তাহলে এই স্বপ্নেরই মানে কি ছিলো?