আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম
উস্তাদ আমি যাদু সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।  আমার বড় আপুর বাড়ির সাথে এক মহিলা আছেন, তিনি আমার ভাগ্নেকে কবিরাজের মাধ্যমে যাদু করেন যেনো সে পড়াশোনায় ভালো না করে আর আপুর পরিবারের উপরও করে যেনো পরিবারে অশান্তি লেগে থাকে। আপু এক কবিরাজের কাছে গিয়েছিলেন তিনি সেটা নাকি তুলে দিয়েছিলেন। কিন্তু ঐ মহিলা আবার করেন, এভাবে কয়েকদিন পর পরই করে। এখন ওনাকে সামনে বলাও যাচ্ছে না কারণ স্বীকার করবে না। আপু কবিরাজের কাছে আর যেতে চাচ্ছেন না। শরীয়াতের মধ্যে থেকে কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায়?? আর ঐ মহিলা যেনো আর যাদু করতে না পরেন এর জন্য যা যা করা দরকার যদি বলতেন উস্তাদ  খুব ভালো হতো। আপুর পুরো পরিবার এইটা নিয়ে অশান্তিতে আছেন।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বপ্রথম পরামর্শ দিবো,ভালো কোনো বিশুদ্ধ আকিদার মুদাব্বিরের শরণাপন্ন হওয়ার।মুদাব্বির মানে যিনি কুরআন হাদীস থেকে সেহেরের চিকিৎসা করে থাকেন।যাকে রুকইয়ায়ে শরঈয়্যাহ বলা হয়।
তাছাড়া আপনাকে ঘরোয়া ভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
(৩)দু'আ, জায়েয তাবীয ও যিকিরের মাধ্যমে নিজেকে হেফাজতের চেষ্টা করা।

নিম্নোক্ত দু'আকে সকাল সন্ধ্যা তিনবার করে পড়া।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ،
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1093

প্রত্যক নামাযের পর ঘুমাইবার সময় এবং সকাল সন্ধ্যা আয়াতুল কুরসী পড়া।এবং ঘুমাইবার সময় ও সকাল সন্ধ্যা তিনবার করে সূরা নাস,সূরা ফালাক্ব ও সূরা ইখলাস তিনবার করে পড়া।এবং প্রতিদিন নিম্নোক্ত দু'আটি একশতবার করে পড়া।
لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيئ قدير،

প্রতিদিন সকাল সাতটা করে খেজুর খাওয়া।মদিনার খেজুর হলে ভালো।(এলাজে কুরআনী-০৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1816

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সেহের করা হয়েছে কি না? এবং কে করেছে? এসব কিছুর বাস্তব জ্ঞান একমাত্র আল্লাহ তা'আলাই ভালো জানেন। সেহের কে করেছে? নিশ্চিত ভাবে কেউ ই বলতে পারবে না। হ্যা, সেহের করা হয়েছে কি না?  সে সম্পর্কে  কিছু অনুধাবন করা যেতে পারে। যাইহোক, সেহের কে করেছে? সেটা মুখ্য বিষয় না। বরং বর্তমানে কিভাবে সুস্থ হওয়া যায়, সেটাই মূখ্য বিষয়। আপনি নিজে নিজে রুকইয়াহ করবেন। সকাল সন্ধ্যা উপরোক্ত দু'আগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ শে'ফা দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...