আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম মুফতি সাহেব। আশা করি ভালো আছেন।  আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের কাজের প্রয়োজনে ছেলে-মেয়েদের সাথে মেলামেশা করা হয়। আমি আমার স্ত্রীকে বহুবার বুঝিয়েছি যে এটি শুধুই পড়াশোনা ও কাজের কারণে। তবুও তিনি আমার চরিত্র নিয়ে অনেকে অপমানজনক মন্তব্য করেন এবং আমাকে অযোগ্য বলে বলেন। এক পর্যায়ে তিনি এমন কথাও বলেন যে, তার জীবনে আমার চেয়ে যোগ্য অন্য কেউ (যেমন আর্মি অফিসার) আসতে পারত। এই মানসিক চাপ ও অপমানের কারণে আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তালাক সংক্রান্ত কথা বলি। পরে বুঝতে পারি এটি একটি বড় ভুল ছিল।একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার স্ত্রীর মাসিক( পিরিয়ড) চলছিল। কিছু ইউটিউব ভিডিওতে দেখলাম মাসিক চলা অবস্থাতে তালাক কার্যকর হয় না। কথাটি কতটুকু সত্য? আমি (স্বামী) রাগের অবস্থায় আমার স্ত্রীকে অনলাইন চ্যাট/মেসেজের মাধ্যমে নিম্নোক্ত শব্দগুলো একই সময় ও একই প্রসঙ্গে, আমি আলাদা করে ৩ লাইনে পরপর লিখেছি: Talak Talak Talak এছাড়া একই কথোপকথনে আমি আরও লিখেছি যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করি না, আজকের পর থেকে স্ত্রী হিসেবে মানি না, এবং তাকে ছেড়ে দিচ্ছি। উক্ত কথাগুলো লেখার পর থেকে আমরা স্বামী;স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য আচরণে লিপ্ত হইনি। বর্তমানে আমি শরিয়ত অনুযায়ী নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত জানতে চাই: উক্ত কথাবার্তার মাধ্যমে তালাক কার্যকর হয়েছে কি না; হয়ে থাকলে তালাকের ধরন কী; আমাদের বর্তমান সম্পর্কের শরিয়তগত অবস্থান কী; ভবিষ্যতে করণীয় কী। আমি তালাক চাই না। আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। আমি আমার ভুল বুঝেছি এবং আমি সত্যিই আফসোস করছি। আমি চাই আমরা আবার মিলিত হই এবং আমাদের সম্পর্ক ঠিক করি। আমি ভবিষ্যতে এমন কোনো কথা বলব না এবং শান্তভাবে সমস্যা সমাধান করব।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক দুই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, তবে তিন তালাকের পর আর স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না বরং স্ত্রী হারাম হয়ে যায়,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি লিখেছেন,
"আমি আলাদা করে ৩ লাইনে পরপর লিখেছি: Talak Talak Talak এছাড়া একই কথোপকথনে আমি আরও লিখেছি যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করি না"
প্রশ্নের বিবরণমতে আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়েছে। এখন আপনারা আর সংসার করতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...