আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পবিত্রতা (Purity) by (35 points)
আসসালামু আ'লাইকুম।
আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম যে ড্রেসে 'আফসান' নামের সুঁইয়ের প্রস্থের মত সাইজের জরী থাকলে সেটার আঁঠা নষ্ট হয়ে হাতে-পায়ে লেগে থাকলে অজু হবে কীনা। আফসান কিন্তু আঁঠালো কিছু না, নড়াচড়া করে। কিন্তু ভেজা গায়ে লাগলে লেগে থাকে।

এখান থেকে উত্তর দেয়া হয়েছিল যে অজু হবেনা, আবার ধুতে হবে। যে হুজুর উত্তর দিয়েছিলেন উনি আফসানকে আঁঠা ভেবেছিলেন।
তো আমি এরপর থেকে সেটার উপরেই আমল করতে থাকি, অজুর পরে হাতে আফসান লেগে থাকলে সেটা ঘষে ধুতাম আবার।
কিন্তু আজকে অজুর পরে নামাজের পরে দেখি পায়ের মাঝে প্রায় ২০-২৫টা আফসান লেগে আছে। বিছানায়, চাদর জায়নামাজ মেঝে কাঁথা সয়লাব।
গায়ের সবগুলো চিমটি দিয়ে সরালাম, বিছানা কাপড় ঝাড়লাম। একটু পরে দেখি আরো।
কিন্তু এত পরিমাণে আফসান কীভাবে খেয়াল রাখব? অসতর্কতাবশত তো থাকতেই পারে।
পরে আমার এক হাফেজা আত্মীয়কে জিজ্ঞেস করেছি(তার স্বামী মুফতি) উনি উত্তর দিয়েছেন ভালো করে ঘষে ধুলে নাকী অজু হয়ে যাবে, সেটা যতই হাতে-পায়ে আফসান লেগে থাকুক।

১.তাহলে কি আসলেই অজু হবে?
২. আর ওই জামাটা কি পরা যাবে? পরলেই তো আবার গায়ে এগুলো নতুন করে লেগে থাকবে।
by (35 points)
এই ওয়েবসাইটেও আবার প্রশ্ন করছি কারণ আমার ভয় হচ্ছে আমি কি নফসের সাথে মেলানোর জন্য সহজ মাসআলা নিচ্ছি কীনা। 
ওই আত্নীয়র স্বামী হানাফি ফিকহের মুফতি, এবং ওই মহিলা আত্মীয় বলেছেন এরকম জামাও পরা যাবে। ওনার বাচ্চারাও পরে সেগুলোর আফসান গুড়াও গায়ে লেগে থাকে।
এমনিতেও আমি প্রায়ই তাদের থেকে মাসআলা নেই যেহেতু এই ওয়েবসাইটে কম প্রশ্ন করা যায়। 
এভাবে কি দুই জায়গা থেকেই মাসআলা নেয়া যাবে?

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফরয গোসলের ক্ষেত্রে সমস্ত শরীর একবার ধৌত করা ফরয।সুতরাং পানি পৌছতে বাধা দেয় এমন কোনো জিনিষ শরীরের সাথে লেগে থাকতে পারবে না।বরং এমন জিনিষকে শরীর থেকে পৃথক করা বা পৃথক রাখা ফরয।মারাক্বিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে-
ولا بد من زوال ما يمنع من وصول الماء للجسد كشمع وعجين
শরীরে পানি পৌছতে বাধা দানকারী জিনিষ শরীর থেকে পৃথক রাখতে হবে।যেমন- মোম,বা মাখানো আটা। (মারাক্বিল ফালাহ-১/৪৫)

ঠিক তেমনি হাদাছে আসগর থেকে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওজুর ক্ষেত্রে ওজুর সমস্ত অঙ্গকে ধোত করা ফরয।এবং পানি পৌছতে বাধা প্রদাণ কারী সকল জিনিষকে শরীর থেকে পৃথক রাখা জরুরী।

فِي فَتَاوَى مَا وَرَاءَ النَّهْرِ إنْ بَقِيَ مِنْ مَوْضِعِ الْوُضُوءِ قَدْرُ رَأْسِ إبْرَةٍ أَوْ لَزِقَ بِأَصْلِ ظُفْرِهِ طِينٌ يَابِسٌ أَوْ رَطْبٌ لَمْ يَجُزْ وَإِنْ تَلَطَّخَ يَدُهُ بِخَمِيرٍ أَوْ حِنَّاءٍ جَازَ
যদি ওজুর অঙ্গ সমূহের মধ্য থেকে সুই বরাবর কোনো অংশতে পানি না পৌছে,অথবা নকের মূল অংশের সাথে শুকনা বা ভিজা মাঠি লেগে এঠে যায়,তাহলে ওযু বিশুদ্ধ হবে না।কেউ যদি মেহিদি বা খামির(এক প্রকার রঙ্গিলা গাস) দ্বারা হাতকে রঙ্গিয়ে দেয়,তাহলে তার ওজু হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪)

গোসলের ক্ষেত্রে সমস্ত শরীরে পানি পৌছানো ফরয,এ মূলনীতির আলোকে সম্পূরক হিসেবে একটি মাস'আলা ফাতাওয়ায়ে হিন্দিয়াতে এভাবে বর্ণিত রয়েছে-
وَفِي الْجَامِعِ الصَّغِيرِ سُئِلَ أَبُو الْقَاسِمِ عَنْ وَافِرِ الظُّفُرِ الَّذِي يَبْقَى فِي أَظْفَارِهِ الدَّرَنُ أَوْ الَّذِي يَعْمَلُ عَمَلَ الطِّينِ أَوْ الْمَرْأَةِ الَّتِي صَبَغَتْ أُصْبُعَهَا بِالْحِنَّاءِ، أَوْ الصَّرَّامِ، أَوْ الصَّبَّاغِ قَالَ كُلُّ ذَلِكَ سَوَاءٌ يُجْزِيهِمْ وُضُوءُهُمْ إذْ لَا يُسْتَطَاعُ الِامْتِنَاعُ عَنْهُ إلَّا بِحَرَج-
আবুল কাসিম রাহ কে লম্বাটে নক বিশিষ্ট ব্যক্তির ওজু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো? যে নকের মধ্যে ময়লা জমে গেছে বা যে ব্যক্তি মাঠির কাজে ব্যস্ত থাকে, বা যে মহিলা নিজ হাতকে মেহদী দ্বারা রঙ্গিয়েছে,অথবা চামড়া বিক্রেতা বা পেইন্টার- উপরুক্ত ব্যক্তির নকের কোনে কোনোকিছু আটকে যাওয়া অস্বাভাবিক নয়। তখন আবুল কাসিম রাহ জবাবে বলেছিলেন, প্রত্যেকরই ওজু হবে।কেননা এত্থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪)


প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীরে এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না। বিশেষ প্রয়োজনে মূল নকের পরে অতিরিক্ত নক সম্পর্কে শরীয়তে কিছুটা শীতিলতা রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি। বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1024

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এগুলো যদি অজুর অঙ্গ সমূহে লাগে এবং পানি পৌছতে বাধা দেয়, তাহলে অজু হবে না।নতুবা অজু হবে। পানি পৌছতে বাধা দেয় কি না? তা দুইজন নির্ভরযোগ্য ব্যক্তিকে জিজ্ঞাসা করে জেনে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 438 views
...