আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম।
বর্তমানে ইউটিউব ও বিভিন্ন অ্যাপে কিছু Brainwave sounds / Frequency sounds / Binaural Beats পাওয়া যায়। এগুলোতে নির্দিষ্ট Hz (হার্টজ) ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়—যেমন Alpha wave, Beta wave, Gamma wave—যা কথিতভাবে মানুষের ব্রেইনের ফোকাস, মনোযোগ ও মানসিক স্থিরতায় সহায়ক।
বিশেষ করে ADHD (Attention Deficit Hyperactivity Disorder) যাদের আছে, তাদের ক্ষেত্রে এগুলো মনোযোগ বৃদ্ধি, অস্থিরতা কমানো ও ব্রেইন ফাংশন সাপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। এতে সাধারণত কোনো কথা, গান বা বাদ্যযন্ত্র থাকে না—শুধু একটানা হালকা শব্দ বা টোন থাকে। অনেক সময় এটাকে sound therapy / frequency therapy বলেও উল্লেখ করা হয়।
এখন আমার প্রশ্ন হলো—

1️⃣ এই ধরনের Brainwave / Frequency sound / Binaural beats শোনা কি শরিয়তসম্মতভাবে জায়েজ?

2️⃣ যদি এতে কোনো বাদ্যযন্ত্র বা গান না থাকে, শুধু টোন বা সাউন্ড ফ্রিকোয়েন্সি থাকে—তাহলে হুকুম কি ভিন্ন হবে?

3️⃣ চিকিৎসা বা মানসিক রোগের (যেমন ADHD) ক্ষেত্রে সহায়ক হিসেবে ব্যবহার করলে কি শরিয়ত অনুযায়ী অনুমতি পাওয়া যায়?

অগ্রিম ধন্যবাদ।

1 Answer

+1 vote
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত।
عَنْ مُجَاهِدٍ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ طَبْلٍ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ تَنَحَّى حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
(سنن ابن ماجه، کتاب النکاح، باب الغناء والدف، ج:1، ص:613)
 তিনি বলেন, আমি ইবনু ’উমার (রাঃ)-এর সাথে ছিলাম। হঠাৎ তিনি তবলার আওয়াজ শুনতে পান। তিনি তার উভয় কানে তার দু’ আঙ্গুল ঢুকিয়ে সরে পড়েন। তিনি তিনবার এরূপ করলেন। অতঃপর তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন।(ইবনে মাজা-১৯০১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মিউজিক হারাম। মিউজিক যা হারাম, এটা দ্বারা কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 52 views
asked Nov 17, 2025 in সালাত(Prayer) by Allahr Golam (7 points)
...