আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।

আমি একটি ফার্নিচার কোম্পানিতে সেলসম্যান হিসেবে চাকরি করি। আমাদের কোম্পানিতে সাধারণভাবে বিক্রির উপর কোনো কমিশন দেওয়া হয় না। তবে একটি শর্ত আছে,যদি কোনো সেলসম্যান নিজ উদ্যোগে (অনলাইন বা অফলাইনে) নিজের গ্রাহক এনে পণ্য বিক্রি করে এবং প্রকৃত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারে, তাহলে অতিরিক্ত সেই টাকা কোম্পানি তাকে দিয়ে দেয়।

কিন্তু আমি প্রায় দুই মাস আগে একটি ভুল করে বসি। দোকানে আসা কিছু সাধারণ কাস্টমারের কাছে আমি পণ্য কিছুটা বেশি দামে বিক্রি করি এবং সেগুলোকে ,অনলাইন কাস্টমার, বা ,নিজের কাস্টমার, হিসেবে দেখাই। এর ফলে অতিরিক্ত যে টাকা আসে, তা আমি নিজে রেখে দিই।

পরবর্তীতে আমার মনে হয়, এটি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে এবং এই টাকা আমার জন্য হারাম। তখন আমি ফজরের নামাজে আল্লাহর কাছে তওবা করি এবং দোয়া করি,যেহেতু সঠিকভাবে হিসাব করে বলতে পারছি না কত টাকা হারাম হয়েছে, তাই আমি এই টাকা বিনা সওয়াবের আশায় সদকা করে দিতে চাই, যেন হারাম থেকে মুক্ত হতে পারি।

এরপর আমি ঘুমিয়ে পড়ি এবং একটি স্বপ্ন দেখি,স্বপ্নে দেখি আমি আমার একাউন্ট থেকে ৫০,০০০ টাকা ট্রান্সফার করছি। কিন্তু যাকে ট্রান্সফার করেছি সে টাকা রিসিভ করেনি, আবার আমার একাউন্টেও সেই টাকা ফেরত আসেনি।

এখন আমার প্রশ্ন হলো:
এই স্বপ্নের ভিত্তিতে কি আমি ধরে নিতে পারি যে আমার আনুমানিক ৫০,০০০ টাকা হারাম হয়েছে এবং সেই পরিমাণ টাকা আমাকে বিনা সওয়াবের নিয়তে দান করে দেওয়া উচিত?
নাকি স্বপ্নের কোনো শরয়ি ভিত্তি নেই, এবং আমাকে অন্যভাবে হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে?

দয়া করে শরিয়তের দৃষ্টিতে বিষয়টি পরিষ্কার করে জানাবেন।

1 Answer

0 votes
by (808,470 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/788

হারাম মাল থাকলে সদকাহ করেতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অনুমান করে পণ্য বাবত যত কাটা ইনকাম হয়েছে  তা সদকাহ করে দিতে হবে।

(২) স্বপ্ন দ্বারা ৫০ হাজার কখনই নির্দিষ্ট হবে না। বরং অনুমানের উপর ভিত্তি করে সদকাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...