জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনের ঘোষনা হলঃ-
ﻭَﻋَﺎﺷِﺮُﻭﻫُﻦَّ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑ
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। (সূরা নিসা-১৯)
হাদীস শরীফে এসেছে-
عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ، شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ فَذَكَرَ فِي الْحَدِيثِ قِصَّةً فَقَالَ " أَلاَ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا… أَلاَ وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ " .
সুলাইমান ইবনু আমর ইবনুল আহওয়াস (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্ণিতঃ
বিদায় হজ্জের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণগান করলেন এবং ওয়াজ-নাসীহাত করলেন। এ হাদীসের মধ্যে বর্ণনাকারী একটি ঘটনা বর্ণনা করে বলেন, তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ স্ত্রীদের সাথে ভালো আচরণের উপদেশ নাও। ... জেনে রাখ! তোমাদের প্রতি তাদের অধিকার এই যে, তোমরা তাদের উত্তম পোশাক-পরিচ্ছদ ও ভরণপোষণের ব্যবস্থা করবে। (সুনানে তিরমিযী ১১৬৩)
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরন মতে বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। এক্ষেত্রে শরীয়ত আপনাকে কোন বাধ্য করবে না।
আপনি চাইলে আপনার নিজ বাসাতেও ঈদ করতে পারেন, আপনি চাইলে আপনার শ্বশুর বাড়িতেও ঈদ করতে পারেন।
তবে যানবাহন জটিলতার কারণে ঈদের দিন বা ঈদের কয়েক দিনের মধ্যে যেহেতু শশুর বাড়িতে যাওয়া বা সেখান হতে নিজ বাবার বাসাতেও আসা অনেক মুশকিল,পাশাপাশি আপনার বাবা-মা ও যেহেতু আপনাকে নিজ বাসাতেই ঈদ করতে বলতেছেন, তাই আপনার বাবা-মা কথা মানারই পরামর্শ থাকবে।
হ্যাঁ যদি আপনার বাবা-মা আপনাকে আপনার শ্বশুরবাড়িতে ঈদ করতে যাওয়ার ব্যাপারে রাজী হয়, সেক্ষেত্রে শ্বশুরবাড়িতে ঈদ করতে পারেন।
তবে সর্বছুরতেই বিষয়টি সম্পূর্ণই আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে।
এক্ষেত্রে শরীয়তে আপনাকে কোন ভাবে বাধ্য করবেনা, পাশাপাশি আপনার শাশুড়ি বা আপনার বাবা মা কেহই আপনাকে বাধ্য করতে পারবেনা।
এমন অধিকার কারো নেই।