আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামুআলাইকুম,

আমাদের গোল্ডের বিজনেস, দীর্ঘদিন দোকানে থাকার পর সংঘত কারনে আমি বের হয়ে যাই। এরপর আলহামদুলিল্লাহ হিদায়ত পাই। পুরোপুরি প্র্যাকটিসিং না হলেও(দাঁড়ি নেই, প্যান্ট-শার্ট পরি), হারাম থেকে বেঁচে থাকা, মিথ্যা না বলা, অন্যের হক না মারা, ন্যায়বিচার করতে সর্বোচ্চ চেষ্টা করি। এর ফলাফল আমার রব আমাকে দুহাত ভরে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ।

আব্বুর বয়স হয়েছে, তাই পরিবার,আত্নীয়-স্বজন সবাই প্রচন্ড চাপ দিচ্ছে আমি যাতে আবার ব্যবসাতে ইনভলভড হয়,পরিবারের হাল ধরি। সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন করছে আমাকে।

কিন্তু সমস্যা আমার দেখা বাংলাদেশের ৯৯ ভাগ গোল্ড ব্যবসায়ী মিথ্যার এবং প্রতারণার আশ্রয় নেন। যেমন-১.সেল করার সময় বাজারে সবাই ভরি ২ লাখ বলে, ধরে ২ লাখ ১০হাজার বা ১৫হাজার বা আরো বেশি, সাথে ভ্যাট-ট্যাক্স ও ধরে; যেটা অধিকাংশ কাস্টমার ধরতে পারেনা গোল্ডের হিসাব না জানার কারনে।

২.পুরাতন স্বর্ন রিফাইন্ড রং করে নতুন বলে চালিয়ে দেয়, ব্যবহারি স্বর্ণ অপেক্ষাকৃত ভংগুর হয়। তাই এটা স্পষ্টত প্রতারণা, এতে দাম কম নিয়ে থাকলেও। ওজনে কমদেয়া সহ এরকম অনেক অপকৌশল আছে।

কিন্তু আমি আল্লাহর ভয়ে সৎ উপায়ে ব্যবসা করতে যদি ২ লাখ ১০ হাজার বলি কাস্টমার দাম শুনে বেরিয়ে যাবে। আমি ধরে ধরে কয়জনকে বলবো,অন্যরা মিথ্যা বলছে, কজন আমাকে বিশ্বাস করবে, তারা তো দাম শুনেই বেরিয়ে যাবে। আমি সেকেন্ড হ্যান্ড গোল্ডও বিক্রি করতে পারবোনা,যেটাতে লাভ বেশি করা যায়। অন্যদিকে গোল্ডের দামে অস্থিরতা স্বরুপ ব্যবসায় ঢাল সিজন।

আমি পরিবারকে এসব ব্যপারে বললেও তাদের কাছে তিরস্কৃত হবো। তাদের কেউ দায়সারাভাবে নামাজ পড়লেও, তারা মডার্ন, মিথ্যা বলা তাদের জন্য কোনো ব্যাপার না।

আমার আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আছে। এখন আমি সিদ্ধান্ত নিতে পারছিনা, আমি কি রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করে সৎভাবে ব্যবসায় নেমে যাবো কিনা?? কিন্তু ভয় হচ্ছে আমাদের দেশের ব্যবসার অসাধু, দুর্নীতিগ্রস্থ পলিসির কারনে আমি ধরা খাবো কিনা!!

ভয়াল দিন পার হচ্ছে আমার। তাই আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমার দুনিয়া আখিরাত কল্যানকর হতে সাহায্য করুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনাদের দুজাহান ও যেনো কল্যানকর হয়।

জাযাকাল্লাহ খইরান।

ইমো 01861878069 এই নাম্বারে ও পরামর্শ দিতে পারবেন, ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়। 
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম। 
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।

যে কোনো পরিস্থিতিতে সত্য বলাই শরিয়তের মৌল দর্শনের দাবি।

পবিত্র কুরআন শরিফে এসেছে   
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

হাদিস শরিফে এসেছে,
 সাফওয়ান ইবন সুলাইম বলেন,
قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )
রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) 
,
শরীয়তে কাউকে ধোকা দেয়া জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার সেকেন্ড হ্যান্ড গোল্ড বিক্রয় করতে হবেনা।

আপনি নতুন গোল্ড বিক্রয় করবেন।
এক্ষেত্রে আপনি যেসব পদ্ধতি অবলম্বন করতে পারেনঃ-

আপনি এভাবে বলতে পারেন যে আজ বাজার ভরি ২ লক্ষ টাকা। কিন্তু ভ্যাট আর মজুরি বাবদ সব মিলে পড়বে ২ লক্ষ ১০ হাজার বা ২ লক্ষ ১৫ হাজার টাকা।

অথবা আপনি দোকানে বোর্ডে লিখে রাখতে পারেন যে আজকের গোল্ড রেট ২ লক্ষ টাকা ভরি। মজুরি ডিজাইন ভেদে নির্ধারিত হবে। ভ্যাট বা ট্যাক্স সরকার নির্ধারিত অনুযায়ী হবে। মোট দাম হিসাব করে জানানো হবে।

ইনশাআল্লাহ এক্ষেত্রে তাহলে প্রশ্নে উল্লেখিত সমস্যার সম্মুখীন হতে হবেনা।

আপনি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলুন। প্রাথমিক অবস্থায় কাস্টমার কম হলেও ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনার ব্যবসায় বরকত দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...