এ সম্পর্কে ফাতওয়ায়ে রাহমানিয়াতে(১/৩৪৮পৃঃ) সবিস্তারে বর্ণিত আছে,প্রয়োজনীয় অংশ নিচে উল্লেখ করা হচ্ছে......
এখানে তিনটি বিষয় জেনে রাখার দরকারঃ
১মঃ দাঁড়িয়ে নামায পড়া ।
২য়ঃ কিবলার দিকে মুখ রাখা ।
৩য়ঃ নিয়ম মুতাবিক রুকু-সিজদা সহ নামায পড়া । অর্থাৎ, ইশারায় রুকূ সিজদা না করা ।
যদি ট্রেন বা লঞ্চে বা বাসে উল্লেখিত তিনটির কোন একটি করা সম্ভব না হয়, তাহলে সে নামায ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে নিবে । কিন্তু পরে দোহরানো জরুরী হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
ট্রেন, বাস, লঞ্চ দাঁড়িয়ে থাকলে তাতে নামাজ পড়া যাবে।
এক্ষেত্রে দাড়িয়ে কিবলামুখী হয়ে রুকু সিজদার মাধ্যমে নামায পড়তে হবে।
(০৩)
নামাজে মহিলাদের সতর কতটুকু?
ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ
মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)
সুতরাং নামাজের সময় মহিলাদের জন্য পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মুখমণ্ডল, দু হাতের কব্জি ও পায়ের পাতা খোলা রাখা আবশ্যক নয়।
বিস্তারিত জানুনঃ-
(০৪)
এক্ষেত্রে ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে আপনার ওযু ভেঙ্গে যাবে।