ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারী পুরুষের মধ্যে বিবাহ বহির্ভূত প্রেমভালবাসা নাজায়েয ও হারাম।
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না। (সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
ﻣﺎ ﺧﻼ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ ﺇﻻ ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺛﺎﻟﺜﻬﻤﺎ "
তরজমাঃ-কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে নির্জনে একাকী বসবাস করে,তাহলে তাদের সাথে তৃতীয়জন আরেকজন হল শয়তান।অর্থাৎ শয়তান সর্বদাই তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।(সুনানে তিরমিযি-২১৬৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালবাসা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এখনই তাওবাহ করে নিতে হবে। তাওবাহ পরবর্তী দু'টি রাস্তা খোলা থাকবে। সম্ভব হলে এখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নতুবা চিরতরে মন থেকে মুছে ফেলার চেষ্টা করা। আল্লাহ কবুল করুক।আমীন।
★দু'আয় ঐ ছেলেকে চাইতে পারবেন, যাতে করে আল্লাহ তার সাথে আপনার বিবাহের ব্যবস্থা করেন। ইতিপূর্বে যা গোনাহ হয়েছে, সেজন্য অবশ্যই তাওবাহ করতে হবে।
★সারাক্ষণ ঐ ছেলের কথা মনে হলে, মন থেকে মুছে ফেলার যাবতীয় চেষ্টা করতে হবে। প্রয়োজনে স্থান পরিবর্তন করে নতুন কোথাও চলে যেতে হবে।
★ হয়তো বিবাহ করার চেষ্টা করবেন অথবা মন থেকে মুছে ফেলে দিবেন।