আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
151 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদজি,

প্রথম:
একজন ব্যাক্তি স্বপ্নে এমন কিছু দেখেছে যা সে দেখতে চায় না। এবং বাস্তবেই এতে তার উপর গোসল ফরজ হয়ে যায়।এর ব্যাখ্যা কি উস্তাদজি?সে এমন স্বপ্ন কেন দেখেছে? এটা কি কেবলই শয়তানের পক্ষ থেকে ছিল?সে অবিবাহিত ছিল। হারাম সম্পর্কেও জড়িত ছিলো। এই সম্পর্কে থাকা অবস্থায়ই সে অন্য একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। এই স্বপ্ন দেখার কিছুদিন পর প্রথম পক্ষের হারাম সম্পর্ক থেকে সে বের হয়ে যায় এবং দ্বিতীয়টিতে বহাল থাকে।বর্তমানে তার বৈবাহিক অবস্থা জানা নেই।

দ্বিতীয়:
গত বছর শবে বরাতের কিছুদিন আগ থেকে প্রথম পক্ষের মেয়েটি সালাতে বসলেই বারবার মুসল্লার বাম পাশে সাদা ও মাঝ বরাবর লম্বা কালো দাগওয়ালা ফনা তোলা সাপ দেখছিল। যেন সাপটি সুযোগ পেলেই দংশন করবে, কিন্তু সুযোগ পাচ্ছে না। তো সে নিজের হেফাজতের জন্য দুআ করছিলো বারবার, তবুও বারবার এমন দেখছিলো। পরে শবে বরাতের রাতে সে ঐ ছেলের হেফাজতের জন্য দুআ করে এবং এরপর থেকে সে আর কখনো সাপ দেখে নি।এর মানে কি উস্তাদজি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কার সাথে স্বপ্নদোষ হওয়ার কারণে গোসল ফরয হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। যদি স্বেচ্ছায় পরিচিত কারো সাথে স্বপ্নদোষ হয়, তাহলে সেটা ভবিষ্যত জীবনে বারাকাহ এর আলামত। তবে যদি অপরিচিত কারো সাথে স্বপ্নদোষ হয়, তাহলে বিষয়টি কল্যাণকর নয়। তাছাড়া যদি এমনিতেই স্বপ্নদোষ হয়, তাহলে সেটা  কল্পনাপ্রসূতই মনে করা হবে।

(২) স্বপ্নে সাপ শত্রুতার প্রতিক ও আলামত। সুতরাং স্বপ্নে সতর্ক থাকতে হবে। এবং নিজেকে হেফাজতে রাখতে হবে। সাধ্যানুযায়ী দান সদকাহ করতে হবে।

আর বাস্তবে সাপ দেখার কোনো ব্যখ্যা নেই। এটা ঘটনাচক্রে হয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
edited by
জাযাকাল্লাহু খইরন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...