আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামু আলাইকুম, আমার আম্মু তার অফিস থেকে পিকনিকে গিয়েছিলেন নির্ধারিত চঁাদা পরিশোধ করে। সেই পিকনিকে গিয়ে আম্মু নফসের ধোঁকায় পড়ে নাচ করে পরে বাসায় ফিরে সে ভীষন অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে তওবা করেন এবং ওয়াদা করেন যে "তিনি আর বাইরে কখনো পিকনিকে যাবেন না"। এখন আমার মায়েরা ৮ ভাইবোন সবাই মিলে সাফিনা পার্কে ঘুরতে যেতে চায়,,,বিষয় টা এমন যে এখানে দুপুরে খাওয়া দাওয়া সব ভাইবোনের এবং বাস ভাড়া সবটাই আম্মুর বড় ভাই বহন করছে এবং আম্মুসহ তিন বোন (ছয় বোনের মধ্যে) শুধু সকালের নাস্তার ব্যয় বহন করবে। এবং আম্মুর বড়ভাই বলেছে বাজার আমি করে দিব রান্না পার্কে সবাই মিলে করবো। এমতাবস্থায় আম্মুর সন্দেহ এটা আদৌ পিকনিকের অন্তর্ভুক্ত কিনা? কারণ যদি তাই হয় তাহলে আম্মু যাবে না কারণ তিনি আল্লাহর কাছে বাইরে পিকনিকে না যাওয়ার বিষয় এ ওয়াদাবদ্ধ। মেহেরবানী করে জানাবেন আমার আম্মুর কি করা উচিত ইং শা আল্লাহ।

1 Answer

0 votes
by (814,620 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ﻭَﺃَﻗِﻤْﻦَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗِﻴﻦَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺃَﻃِﻌْﻦَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
(সূরা-আহযাব-৩৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পিকনিক হোক বা পার্ক, এগুলোতে ফ্রিমিক্সিং সহ নানাবিধ শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, সুতরাং আপনার আম্মরু জন্য ঐ সমস্ত জায়গায় যাওয়া জায়েয হবে না। আপনার আম্মু যেই ওযাদা করেছিলেন, সেই ওয়দার মধ্যে পার্কও শামিল থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...