আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
السلام عليكم و رحمة الله و بركاته
এক বোনের প্রশ্ন ।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
২০২২ সালে আমার বিয়ে হয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। যার সাথে বিয়ে হয়েছে উনি আমেরিকায় থাকেন আর আমি বাংলাদেশে। উনি আমেরিকার সিটিজেনশিপ না পাওয়ার জন্য দেশে আসতে পারেন নি তাই তাকে সেখানে আর আমাকে দেশে কবুল পড়ানো হয়।বিয়ের ৬ মাস পর আমি অসুস্থ হয়ে যাই। আমি অসুস্থ হওয়ায় আমার স্বামী ও শশুরবাড়ির লোক আমাকে মেনে নিতে নারাজ হন। ১ বছর পর পরিস্থিতি এমন পর্যায়ে যায় আমার স্বামী আর আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে চাননি। আমাকে ডিভোর্স দেওয়ার কথাও বলেন। কিন্তু মুখে ডিভোর্স দেননি কোনো ডিভোর্স লেটার ও পাঠাননি। তখন থেকে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।যোগাযোগ বিচ্ছিন্নের ২বছর হয়ে গেছে আমাদের আর কোনো কথা হয়নি। আমি যোগাযোগের চেষ্টাও করেছিলাম কিন্তু সে কোনো রেসপন্স দেয় না। বিয়ের কাবিনও শশুরবাড়িতে।ফ্যামেলিগত ভাবে সমাধান করতে চাইলে শশুরবাড়ির লোকজন অনেক ঝামেলা করে। স্বামীও তালাক না দিয়ে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে আমাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিছে।
আমার প্রশ্ন হলো এ অবস্থায় আমার কি করা উচিত?  আমার মা-বাবা আমাকে অন্যকোথাও বিয়ে দিতে চাইলে কি সেই বিয়ে জায়েজ হবে?

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।
কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2679

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিয়ে কি মুবাইল কলে পড়ানো হয়েছিলো নাকি উকিল মারফত বিয়ে পড়ানো হয়েছিলো? সেটা আপনি উল্লেখ করেননি। যদি মুবাইল কলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে থাকে, তাহলে আপনাদের বিয়েটি বিশুদ্ধ ছিলনা। তাই আপনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। তবে যদি উকিলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে থাকে, তাহলে আপনাদের বিয়ে বিশুদ্ধ ছিলো। এখন তালাক গ্রহণ ব্যতিত আপনি অন্যত্র বিয়ে বসতে পারবেন না। স্বামী তালাক না দিলে বা যোগাযোগ না রাখলে তখন পারিবারিক ভাবে বা কোর্টের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...