আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
59 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। একজন বোনের পরিস্থিতি। কি করা উচিত উস্তাদ?
আসলে আমার মেডিকেলের ব্যাচমেট এক বান্ধবী,আমার অনেক ভালো ফ্রেন্ড, ও থার্ড ইয়ারে বলতে গেলে জোর করেই অনেকটা বিয়ে করছে,মানে আংকেল আন্টি খুব একটা খুশি না আরকি। ছেলে ইঞ্জিনিয়ার।  এখন আমার ফ্রেন্ডকে নিয়ে তো আংকেল আন্টির অনেক স্বপ্ন ছিলো,ও বড় মেয়ে। বাট বিয়ের পর থেকে ও আর হলেও থাকেনা,পড়াশোনা ও করেনা..থার্ড প্রফ এ এলিজিবল ই হয়নি। ওর হাজবেন্ড ইঞ্জিনিয়ার, এজন্য খুব একটা সিরিয়াস না আরকি পড়াশোনা নিয়ে হয়তো,আর ও নিজেও আর কন্টিনিউ সেরকম করতে চায়না। ও আগে থেকেই বোরখা হিজাব পরতো,এখন আরকি খাস পর্দা করে। বাসায় গেলে কাকা,কাকি তাদের সাথেও নাকি কথা বলে না। মানে এক কথায় ওর পুরো মন এখন শুধু নামাজ,রোজা,সংসার এগুলো নিয়েই আরকি।

তো আংকেল অনেক অসুস্থ, আন্টি আমার কাছে কান্নাকাটি করে বলতেছে যে তারা অনেক টেনশন করে,অনেক স্বপ্ন ছিলো যে ডাক্তার বানাবে মেয়েকে,কিন্তু এখন সে আর পড়তেই চায় না। হয়তো ধর্মীয় দিক থেকেই..তো আন্টি আংকেল চায় আমি ওকে বুঝাই,কিন্তু আমি আসলে বুঝতেছি না কোনটা সঠিক।  এ বিষয়ে সঠিক উপদেশটাই বা কি হবে?

1 Answer

0 votes
by (805,290 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জেনারেল শিক্ষা অর্জন সম্পর্কে আমরা ইতি পূর্বে বলেছিলাম যে,
বলা যায় মুসলিম দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।
প্রয়োজনে এ জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।

১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।(ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১)(শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বোনটির উচিত নিজ ঈমান আমলকে হেফাজতে রেখে পড়াশোনাটা কম্পিলিট করা। তবে যদি বোনটি মনে করে যে, তার ঈমান আমল হেফাজতে থাকবে না, তাহলে তাকে জোড় করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...