আসসালামু আলাইকুম। আমি বেশ কয়েক বছর ধরে একটা স্বপ্ন বারবার দেখছি।হাইস্কুলে থাকতে একজন স্যারের কাছে ম্যাথ পড়তাম।হাইস্কুল পাশ করে কলেজে উঠার পর থেকে এখন অবধি(এখন আমি মেডিকেল 4th year এ পড়ছি) বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি যে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে অই স্যারের কাছে আবার ম্যাথ পড়তে গিয়েছি,,তাকে বলছি "স্যার কেউ ভালোভাবে ম্যাথ করাতে পারেনা,,আপনার কাছে পড়তে চাই"। এরপর ২-১দিন পড়ে স্যারকে কিছু না বলে,বেতন না দিয়ে চলে এসেছি।কিছুদিন আগেও দেখলাম,,মেডিকেলের কয়েকজন ফ্রেন্ড নিয়ে আবার তার কাছে পড়তে গিয়েছি,এবং বিগত কয়েকবার যে না বলে,বেতন না দিয়ে চলে গিয়েছি তা মনে পড়ছে এবং খুব লজ্জিত হচ্ছি বিষয়টি নিয়ে।
এর ব্যাখ্যা কী হতে পারে? পেরেশান হচ্ছি এটা ভেবে যে আসলেই কোনো বেতন বাকি ছিল কিনা,,,আনার মনে পড়েনা এমন কিছু যে বেতন দেইনি।আর স্যারের থেকে ভালো করে বলেই সবাই বিদায় নিয়েছিলাম।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260128_101956_201.sdocx-->