আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
46 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমাদের এক আত্মীয় পরিবার যারা আওয়ামী লীগ সাপোর্টার। পরিবারের সবাই-ই। যাদের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি ছিল। যে বর্তমানে জেলে আছে। আগে তাদের আর্থিক অবস্থা বেশ ভালো ছিল। হয়তো এখনও তাদের সঞ্চয় আছে। কিন্তু তার মা-বাবা বর্তমানে আর্থিকভাবে কষ্টে আছে। তারা যাকাত চেয়েছেন।

তাদের অন্যায়, অনৈতিকতার জন্য তাদেরকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে? তারা এখনও অনুতপ্ত নয়। নিজেদের ভুলের ওপর অনড় রয়েছে। এখনও মনে-প্রাণে চায় আওয়ামী লীগ ফিরে আসুক এবং এর জন্য যা যা করা লাগে তারা তা করবে। এখনও তারা আওয়ামী নেতাদের সাথে যোগাযোগ রাখছে। এখন এই পরিস্থিতিতে তাদের যাকাত দেওয়া কি জায়েজ হবে? তাদের সঞ্চয় আছে কিনা সে বিষয়েও নিশ্চিত নই। যথাসম্ভব তাদের সঞ্চয় আছে।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবাহ-৬০

পিতা-পুত্র, স্বামী-স্ত্রী সম্পর্ক ব্যতীত যাকাতের হক্বদার যে কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে।এমনকি যাকাতের হকদার নিকটাত্মীয় হলে তাকে দেয়াই উত্তম হবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৯/৫৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্যায় অপরাধে জড়িত থাকলে সে যাকাতের খাত থেকে বঞ্চিত হয় না। যাকাতের হকদারের মূখ্য বিষয় হল, গরীব মিসকিন হওয়া। ঐ আত্মীয়দের যদি নেসাব পরিমাণ মাল না থাকে, তাহলে তাদেরকে যাকাত দেয়া যাবে। তাদের নেসাব পরিমাণ মাল নেই সেটা নিশ্চিত হয়েই যকাত দিতে হবে। নতুবা যাকাত আদায় হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 155 views
...