আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আস-সালা মুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১) আমি এরকম অনেক বারই করেছি। যে নামাজে কোনো কিছু ভুল হয়েছে এমন সন্দেহে সরাসরি নামাজ ভেঙ্গে আবার নিয়ত করে নতুন করে পড়েছি। এর ফলে গুনাহ হবে?
২) কুরআনে যেখানে যেখানে সেজদায়ে তিলাওয়াত আছে সেগুলো ছোট বেলায় যখন হুজুরের কাছে পড়তাম, তখন বলতেন যে এইটা সেজদার আয়াত। পড়ে সেজদা দিয়ে দিতে।  কিন্তু পড়ে আর মনে থাকত না মনে পড়লেও কিভাবে দিতে হয়, জানতাম না। সেগুলো কিভাবে আদায় করব? আর কোনগুলো সেজদার আয়াত জানাবেন,মিন ফাদ্বলিক। আমি এখনো বুঝতে পারি না সেজদার আয়াত।
৩) নাবালক হওয়ার পর অনেক রোজা বাদ গেছে। পিরিয়ড ছাড়াও, সেগুলো কিভাবে আদায় করব?
৪) কোনো বাচ্চার প্রস্রাব, পায়খানা বা মাছ, মাংসের রক্ত,নাপাকি একটা কাপড় দিয়ে একবার মুছলেই যথেষ্ট নাকি ধুয়ে বার বার মোছা প্রয়োজন?
৫) সামি আল্লহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর হামদান কাসীরণ তয়্যিবান মুবারকান ফিহ এইটা আমি বসতে বসতে পড়তাম। এর জন্য কি নামাজে কিছু হবে??
আমার সন্দেহ আমি অনেক বার অজান্তেই এমন করেছি যে হামদান কাসীরণ তয়্যিবান না বলে মুবারকান ফিহ বলে ফেলেছি। এখন কি করব?
আবার এক রাকাতে হামদান কাসীরণ তয়্যিবান মুবারকান ফি বলেছি অন্য রাকাতে বলি নি। এখন করণীয়???
৬) আমার আগে রেগুলারই হতো। কিন্তু এখন মাঝে মাঝে হয় যে পর্যাপ্ত ঘুমানোর পরেও নামাজে অনেএএক বেশি ঘুম আসার জন্য সূরা পড়তে ভুল হয় বা কি পড়েছি মনেও থাকে না। আবার কোনো কোনো সময় হুশ আসে যে সূরা ফাতিহার সাথে তাশাহহুদ পড়তেছি। চোখে পানি দিলে বা অন্য কোনো ভাবেও হয় না। এমন হলে কি করব??? (পরে পড়ার সময়, সুযোগ থাকে না)
৭) ওযু ছাড়া কুরআন ধরতে হলে কাপড় দিয়ে ধরা যায় এইটা কি সঠিক??
একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খইর।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাজে কোনো কিছু ভুল হয়েছে এমন সন্দেহে সরাসরি নামাজ ভেঙ্গে আবার নিয়ত করে নতুন করে পড়লে কোনো গোনাহ হবে না।

(২) সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব। যতগুলো সিজদায়ে তিলাওয়াত কাজা হয়েছে।অনুমান করে সবগুলো সিজদায়ে তিলাওয়াতকে কাযা করে নিবেন।

(৩) সাবালক হওয়ার পর যতগুলো রোজা বাদ গেছে।অনুমান করে সবগুলের কাযা আদায় করতে হবে। 

(৪) কোনো বাচ্চার প্রস্রাব, পায়খানা বা মাছ, মাংসের রক্ত,নাপাকিকে কাপড় দিয়ে তিনবার মুছতে হবে।দৃশ্যমান হলে নাপাকি দূর করলেই হবে।আর অদৃশ্যমান হলে তিনবার মুছতে হবে ।

(৫) সামি আল্লহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর হামদান কাসীরণ তয়্যিবান মুবারকান ফিহ বসতে বসতে পড়লে তাকবির কখন বলবেন। তাকবির সুন্নত।তাহলে তো তাকবির ছুটে যাবে।
 হামদান কাসীরণ তয়্যিবান না বলে মুবারকান ফিহ বলে ফেললে নামাযে কোনো সমস্যা হবে না।
কোনো এক রাকাতে হামদান কাসীরণ তয়্যিবান মুবারকান ফি বলার পর অন্য রাকাতে না বললে নামাযে কোনো সমস্যা হবে না।

(৬) কেরাতের জায়গায় তাশাহুদ পড়ে নিলে সাহু সিজদা দিতে হবে।

(৭) ওযু ছাড়া কুরআন ধরতে হলে কাপড় দিয়ে ধরা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...