যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে,যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে,তা তাকে চিপানো হলে তা থেকে কিছু বের হবে,তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে।নতুবা অপবিত্র হবে না।আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়,যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না।(রদ্দুল মুহতার-১/৩৪৭)
(১) এখান থেকে কী এই অর্থ নিতে হবে যে, কোনো কাপড়ে বা কোথাও আগে নাপাকি লেগে গিয়েছিলো।শুকিয়ে যাওয়ার পর সেই নাপাক অংশে যদি পুনরায় পানি লেগে বা ঘাম লেগে ভিজে যায় এবং সে ভেজাভাব এসে উপরের পাক কাপড়েও লাগে অথবা উপরের পাক কাপড়ে ওযুর বা অন্য কোনো পানি পড়ে গিয়ে নিচের নাপাকিযুক্ত কাপড়ে উপরের পাক কাপড়ের ভেজার স্পর্শ লাগে বা সামান্য ভিজে যায়, কিন্তু সাধারণভাবে পাক কাপড়টিকে নিংড়ালে পাক কাপড় থেকে কিছু বের হবে না তবে পাক কাপড়টির ক্ষেত্রে এরূপ বিধান, যেহেতু এসব ক্ষেত্রে নাপাকির বর্ণ, গন্ধ কিছুই পাক কাপড়ে দেখা যায় না?