আসসালামু আলাইকুম উস্তাদ।
১।গত রমাদানে আমি খুব দুআ করতাম আল্লাহর কাছে যে,তিনি যেন আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন।
তো একদিন স্বপ্নে দেখি নবিজী হযরত মোহাম্মদ সা: এবং সাথে উমর রা. এসেছেন। নবিজির হাতে টাকা ছিলো এবং তিনি আমাদের ঋণ পরিশোধের জন্য টাকাগুলো এনেছিলেন এবং আমার দিকে তাকিয়ে ছিলেন। এটুকুই দেখেছিলাম।
২।উস্তাদ, আমার একটা দুঃখ আছে। গত ছয়টা বছর ধরে আমি উঠতে বসতে যে দুআই করছি আল্লাহর কাছে প্রায় সব দুআই তিনি কবুল করেছেন আলহামদুলিল্লাহ্।কিন্তু একটা দুআর জবার এখনো পাচ্ছিনা।কি করতে পারি আমি যেন আল্লাহ এই দুআরও জবাব দেন?
৩।একবার স্বপ্নে একজন মেয়েকে দেখেছিলাম যে তার পরিচয় জানতে চাইলে বলেছিল, সে ইবরাহীম নবীর কন্যা।আমাদের বাড়িতে এসেছিল তালিমে।আমি তার পরিচয় জেনে খুব আগ্রহের সাথে তাকে বারবার বলছিলাম, আপনি দুআ করলে আল্লাহ শুনবেন, আপনি আমার জন্য দুআ করবেন প্লিজ!উনি মুচকি হাসছিলেন আর বলছিলেন, ""দুআ করবো""।
একটা দুআ ছিলো যেটা আমি বারবার আল্লাহর কাছে চাচ্ছিলাম সেটার জন্য উনাকে দুআ করতে বলেছিলাম।