ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রস্রাবের পর পিচ্ছিল যা বাহির হয় তাকে ফেকহী পরিভাষায় ওদী বলা হয়।
প্রস্রাব ব্যতীত যৌনাঙ্গ থেকে যা কিছু বাহির হয় তা তিন প্রকারঃ-
(১)মনি(বীর্য)
وَمَنِيُّ الرَّجُلِ خَاثِرٌ أَبْيَضُ رَائِحَتُهُ كَرَائِحَةِ الطَّلْعِ فِيهِ لُزُوجَةٌ يَنْكَسِرُ الذَّكَرُ عِنْدَ خُرُوجِهِ، وَمَنِيُّ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَر
পুরুষের মনি বা বীর্য হলঃ-যা সাদা গাঢ় একপ্রকার গন্ধমাখা পিচ্ছিল পানি যা উত্তেজনার সাথে আটকিয়ে আটকিয়ে বের হয়,এবং বের হওয়ার সাথে সাথে পুঃলিঙ্গ নেতিয়ে পড়ে,আর মহিলার বীর্য হল,পাতলা প্রায় হলুদ বর্ণের । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1689
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১.একটা মেয়ের কোনো স্পর্শ ছাড়া, শুধু চিন্তার মাধ্যমে বা খারাপ কোনো গল্প পড়ার মাধ্যমে অর্গাজমের মতো হলে গোসল ফরয হবে না।
২. যৌন চিন্তা যদি স্বামীকে নিয়ে হয় এবং অর্গাজম হয় তখনও ফরজ গোসল হবে না।