আসসালামু আলাইকুম হুজুর,
আশা কি মহান রাব্বুল আলামিনের দয়ায় সুস্থ আছেন। আমি বেশকিছুদিন ধরেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নেয়ার ব্যাপারে দু-টানার মধ্যে ছিলাম। হঠাৎ একরাতে স্বপ্নে দেখি মাঠের মধ্যে বিশালদেহী একজনের সাথে আমার দেখা, আমি আমার মৃত বাবার কবর এর পাশ থেকে বাড়ির দিকে আসছিলাম। মাঠের মধ্যে ঐ ব্যক্তি আমাকে দাঁড় করিয়ে আমার বাবার জন্য কান্না করছিলো। ভালো মানুষ ছিলেন, আমার উপকার করেছিলেন। কাঁদতে কাঁদতে আমাকে চেপে ধরে বাবার কবরের পাশে আবার নিয়ে গেলেন।
হঠাৎ আমার কানে আসলো একটা গম্ভীর কন্ঠ উচ্চারণ করছে, এখানে যে ইঞ্জিনিয়ার আছে, সে বেশিদিন বাঁচবেনা।
একটু পরে দেখি বাবার কবরের পাশে যে মাদ্রাসা অফিস, সেই অফিস কক্ষের ভেতরে একটা লোক। কিন্তু সে এতো লম্বা না, যতটা লম্বা ঐ যে মাঠ থেকে ধরে নিয়ে গেলো কবরের কাছে ঐ লোকটার মতো না।
অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছেনা। পরে শুনলাম সে নাকি মারা গেছে।
আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইঞ্জিনিয়ারিং মূলত আমার আগ্রহের জায়গা ছিলো। কিন্তু কোনো এক কারণে ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং-এ পড়া হয়নি।এখন তাই ট্রেনিং নিতে চাচ্ছিলাম।
বাড়িতে এটা বলার পর সবাই ভয় পাচ্ছে। মানা করছে।
আমাকে দয়া করে একটা উপায় বলে দিবেন হুজুর।
আমার এখন কি করা উচিত? দয়া করে জানাবেন। আমার যদি এটাকে কোন ক্ষতির কারন হয়, আমি তাহলে এদিকে যাবনা অন্য কিছু করার চেষ্টা করবো। কিন্তু আমি এটা ক্লিয়ার হতে চাই যে এটাতে আমার জন্য কোন বার্তা আছে কি না। বা আমার জন্য এটা ক্ষতির কারন হতে পারে কি না।
দয়া করে জানাবেন হুজুর।