আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তায।

১। আমি ভুল করে একটি হারাম সম্পর্কে জড়িয়ে যাই। সেই ছেলেটিকে আমি খুব বেশি পছন্দ করি এবং সেই ছেলেও আমাকে খুব বেশি পছন্দ করে। এবং আমরা উভয়েই প্রাপ্তবয়স্ক।

আমাদের মধ্যে আল্লাহর ভয়ও কাজ করে তাই হারাম সম্পর্কে থাকতে চাইনা এবং হালাল ভাবে বিয়ে করতে চাই।

কিন্তু সমস্যা হলো তাদের বাসা আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে। এবং সেই ছেলে দেশের বাহিরে থাকে।

আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আর আমার একজন ভাই আছে। আমাদের ২ভাই বোনকে বাবা মা অনেক ভালোবাসেন।

আমি বাসায় ওই ছেলের বিষয়ে জানাতে সাহস পাইনা কারন আমি তাদের যতোটুকু চিনি তারা এই ছেলের সাথে বিয়েতে রাজি হবেন না৷ আমি যতোই বলি।
কেনোনা আমি একমাত্র মেয়ে। আর ছেলের বাসা এতোদূর।
আমার বাবা মা চান আমাদের এলাকা বা আশেপাশে কোথাও আমার বিয়ে দিতে যেনো উনাদের কাছাকাছি থাকি। আর উনারা একবার বিয়ের কথা উঠায় এটা বলেছিলেন আমাকে দূরে বিয়ে দিবেন না। কাছাকাছি বিয়ে দিতে চান।

আর আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি জানলে আমার বাবা মা অনেক বেশি কষ্ট পাবেন এবং আত্মীয়দের কাছে লজ্জিত হওয়ারও সম্ভাবনা আছে। তারা কোনো ভাবেই এই বিয়েতে রাজি হবেন না আমার ধারণা। এবং অনেক কষ্টও পাবেন।

আমার জন্য ফ্যামিলি থেকে পারিবারিক ভাবে ছেলে দেখছেন। ছেলে দেখার ক্ষেত্রে উনারা দ্বীনদারীর বিষয়ে গুরুত্ব দেন না।

কিন্তু আমি যেই ছেলেকে পছন্দ করি তার দ্বীন মানার বেশ আগ্রহ। আর আমার নিজেরও। বেশ কিছু বিষয় মিল রয়েছে বলে আমি আরো বেশি আসক্ত।
আমি জানি আমি নিজেরাও হারামে জড়িত কিন্তু এতে আমি অনুতপ্ত এবং সেই ছেলেও। আমরা চাই হালাল ভাবে বিয়ে করে পুরোপুরি ইসলাম মেনে বাকি জীবন কাটাতে।

কিন্তু পরিবার রাজি হবেনা বলে হচ্ছেনা। ছেলের ফ্যামিলি রাজি হবে কিন্তু আমার বাসায়ই রাজিনা।

এদিকে আমার বিয়ের জন্য অন্য ছেলে দেখা হচ্ছে বাসা থেকে৷ কিন্তু এই ছেলেকে (যার সাথে সম্পর্ক) এতোটাই পছন্দ করি যে বাসা থেকে বিয়ের জন্য অন্য ছেলে দেখলে আমার খুবই কান্না পায়। এবং আমি খুব দূর্বল হয়ে যাই। খাওয়া দাওয়া করতে পারিনা। এমনকি ঠিক মতো দাড়াতেও কষ্ট হয়। আমার সাথে অন্য কারো বিয়ে হবে বা সে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি মানতে পারিনা। খুব বেশি খারাপ লাগে যা অসহনীয় মনেহয়। এমনও মনেহয় যে পাগল হয়ে যাবো। আর আমার তাকে ছাড়া অন্য কোনো ছেলেকে পছন্দও হয়না শুধু কান্না পায়।

কিন্তু বাসায় থেকে এমন ছেলে দেখে যারা কিনা নামাজও পড়েনা কুরআনও না।

আবার আমি যাকে পছন্দ করি সেও আল্লাহকে ভয় করে ইসলামিক ভাবে চলতে চায়, আমি যেমনটা চাই।কিন্তু আমার পরিবার আবার সেখানে রাজি হবেনা।

এখন আমি এই ছেলেকে ভুলতেও পারিনা, বাবা মা কেও কষ্ট দিতে চাইনা। আর অন্য কোনো ছেলেকেও পছন্দ হয়না। এখন আমার করনীয় কি?

২। আর সমাধান যদি এটা হয় যে ওই ছেলেকে ভুলে গিয়ে বাবা মা এর পছন্দে বিয়ে করা সেটা আমি মন থেকে মানতে পারিনা। সেক্ষেত্রে মনেহয় যাকে এতো পছন্দ করি তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। আমি শুধু সেই ছেলের প্রতিই দূর্বল। আবার বাসায়ও রাজিনা। আমার করনীয় কী? ভুলে যাওয়া সমাধান হলে কিভাবে ভুলবো?

কোনো স্বান্তনা আছে কি?

৩। এইযে বাসা থেজে রাজি হবে না এটা কি ঠিক? তারা আমার ভালো চায় কিন্তু আমি তার সাথে ভালো থাকতে চাইলে মানবেনা ছেলের বাসা দূর৷ একেক কমতি। সারাজীবন আমি যার সাথে থাকবো তাকে বাছাই করার কি আমার অধিকার নেই? এটা কি আমার সাথে অন্যায় না? আমি এখন কি করবো?

আফওয়ান। জাযাকুমুল্লাহু খইরন উস্তায।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মাতাপিতার সন্তুষ্টি সন্তানের কল্যাণ ও কামিয়াবির জন্য অতীব জরুরী। সুতরাং মাতাপিতার সন্তুষ্টির বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ সন্তানের জন্য কখনই কাম্য হতে পারে না। কাজেই আপনারা মাতাপিতার পরামর্শ মুতাবেক সামনে অগ্রসর হবেন। লুকিয়ে বিয়ে করা গোপন যিনাহের অন্তর্ভুক্ত। সুতরাং লুকিয়ে বিয়ে করা থেকে দূরে থাকাই উচিত। আল্লাহ তাওফি়ক দান করুক।আমীন। এখনই হারাম সম্পর্ক ও যোগাযোগ পরিত্যাগ করতে হবে। মনে রাখবেন, মাতাপিতাই একমাত্র সর্বশেষ ব্যক্তি যারা নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালবাসে। বিয়ের ক্ষেত্রে পাত্রর দ্বীনদারিতা এবং হালাল ইনকাম অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এ সম্পর্কে মাতাপিতাকে যথাসাধ্য বুঝানোর চেষ্টা করবেন। যেহেতু আপনার পরিবার কাছাকাছি কোনো পাত্রকে আপনার জন্য যথোপযুক্ত মনে করছেন, কাজেই আপনিও তাদেরকে বলুন যে, তারা যেন কাছাকাছি কোনো দ্বীনদার পাত্র আপনার জন্য বাচাই করে। 

(২) মানুষ আজ যা পছন্দ করে, কয়েকদিন পর সেই পছন্দ আর অবশিষ্ট থাকে না। সুতরাং আজ আপনি যা নিজের জন্য পছন্দ করছেন, সেই পছন্দ কিছুদিন পর অবশিষ্ট থাকবে না। সুতরাং আপনি মাতাপিতার পছন্দকে অগ্রাধিকার দান করুন। এতে আপনার জন্য কল্যাণ নিহিত থাকবে।

(৩) সারাজীবন আপনি যার সাথে থাকবেন, তাকে বাছাই করার অধিকার আপনার আছে। এই অধিকার যদি আপনি পরিবারের পছন্দে প্রয়োগ করেন, তাহলে সেটা কতইনা উত্তম। আপনার চেয়ে আপনার মাতাপিতার অভিজ্ঞতা ও জ্ঞান বুদ্ধি অনেক অনেক বেশী। সুতরাং তারা সেটাই বাচাই করবেন যা আপনার জন্য অধিক কল্যাণকর হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...