আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম।

একজন নারী যখন শারীরিক ভাবে অসুস্থ হয় তখন সে নিয়ত বা মানত করে সুস্থ হলে প্রতিদিন নফল রোজা রাখবে। তিনি পরিবর্তে সুস্থ হয় কিন্তু তার জন্য প্রতিদিন রোজা রাখা কষ্ট সাদ্ধ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তার করনীয় কি? সে কি প্রতিদিন রোজা রাখা বন্ধ করে দিবে না কি মাঝে মাঝে রাখবে?  এটার কাফফারা কি হতে পারে বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রতিদিন নফল রোযার মান্নত করলে প্রতিদিন নফল রোযা রাখা ওয়াজিব। যদি প্রতিদিন রোযা রাখা সম্ভব না হয়, তাহলে প্রত্যেক দিনের পরিবর্তে একটি ফিতরা সমপরিমাণ টাকা সদকাহ করতে হবে। যদি ফিদয়া দেওয়াও সম্ভবপর না হয়, তাহলে ইস্তেগফার করতে হবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 735):
’’(ومن نذر نذراً مطلقاً أو معلقاً بشرط وكان من جنسه واجب) أي فرض كما سيصرح به تبعاً للبحر والدرر (وهو عبادة مقصودة) خرج الوضوء وتكفين الميت (ووجد الشرط) المعلق به (لزم الناذر)؛ لحديث: «من نذر وسمى فعليه الوفاء بما سمى» (كصوم ...‘‘ الخ

الفتاوى الهندية (1/ 209):
" كان النذر بصيام الأبد فعجز لذلك أو باشتغاله بالمعيشة لكون صناعته شاقةً فله أن يفطر ويطعم لكل يوم مسكيناً على ما تقدم، وإن لم يقدر على ذلك لعسرته يستغفر الله إنه هو الغفور الرحيم."

البناية شرح الهداية (5/ 324):
" لو قال: لأصومن الدهر، أو قال: لأصومن في الدهر، ففي الأول لايبر حتى يصوم الدهر كله، وفي الثاني لو صام ساعةً منه يبر في يمينه."


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
...