আসসালামু আলাইকুম,
টি-শার্ট, প্যান্ট, জার্সি, ট্রাউজার, জ্যাকেট, হাত মোজা, পা মোজ, ঘড়ি, জুতা, ক্যাপ ও প্যাকেজিং ইত্যাদি, এমন সকল ধরণের ফ্যাশন পণ্যে দাওয়াহ ইসলামিক ম্যাসেজ, কিংবা নাম, কিংবা শব্দ ব্যবহার করে, বিজনেস করা যাবে কি?
যেহেতু জরুরত আমরা ওয়াশরুম যায়, কিংবা গোসলে যায়, কাপড় -চোপড় ধোলাই করি। সেহেতু এমন শব্দ/ বাক্য দিয়ে ব্রান্ডিং করা পণ্য নিয়ে কি বিজনেস জায়েজ হবে? কিংবা যিনি ব্যবহার করবেন তার ক্ষেত্রে কি কোনো গুনাহ হবে কি?
শব্দগুলো সরাসরি আল্লাহ ও নবী-রাসুল নিয়ে নয়, যেমন: আসসালামু আলাইকুম, তাওহীদ, ঈমান, সবর, তাকওয়া, সালাত, জিহাদ, মুহাজির, মুজাহিদ, ইখলাস, ইহসান, রমাদান, হিদায়াত, দুআ, আমল, আখিরাত, তাওয়াক্কুল, বারাকাহ ইত্যাদি এমন হাজারো শব্দ আছে, যেগুলো আল্লাহ তাআলার সাথে গভীর কানেকশন।
এগুলো দিয়ে পণ্য ব্র্যান্ডিং/ ডিজাইন করা পোশাক -পরিচ্ছন্ন কি ব্যবহার করা যাবে? কিংবা মাটিতে পড়লে, পায়ে লাগলে, ওয়াশরুম গেলে গুনাহ হবে কিনা জানতে চাই।
জাযাকাল্লাহু খইরন।