আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
47 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
السلام عليكم و رحمة الله و بركاته।

১/শায়েখ মেয়েদের অফলাইনে কুরআনের দারসে যাওয়া কি উত্তম নাকি অনুত্তম?যদি দূরত্ব ঘর থেকে ৬-৭কি.মি মধ্যে হয় আর পরিপূর্ণ পর্দার ব্যাবস্থা থাকে এবং নিজে পর্দা করে তাহলে কি মেয়েরা অফলাইন দারসে যেতে পারবে? নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ঘরে থাকা উত্তম?

২/১ম রাকাতে রুকুতে ৫তাসবিহ পাঠ করলে,১ম সিজদাহ্তে ৩তাসবিহ,পরের সিজদাতে ৭তাসবিহ/৩তাসবিহ পাঠ করলে নামাজের কোন ক্ষতি হবে?


৩/যদি তাসবিহর পরিমান জোড় সংখ্যা হয়,তাহলে কি নামাজে ক্ষতি হবে?

1 Answer

0 votes
by (807,300 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষের প্রয়োজন তিন প্রকারের হতে পারে। 
(১)জরুরত (এমন প্রয়োজন যা না হলে নয়) : 
এমন এক ধরনের প্রয়োজন, যা ছাড়া জীবন হুমকির মুখে পড়ে যায়। যেমন, মরুভূমিতে ক্ষুধার্ত একজন মানুষ, যার কাছে কোনো খাবার নেই। (এই পরিস্থিতিতে মানুষটি জীবন বাঁচানোর তাগিদে হারাম বস্তুও ভক্ষণ করতে পারবে)।
আল্লামা হামাওয়ী রাহ জরুরতের ব্যাখ্যা এভাবে করেন যে,
الضرورۃ بلوغہ حدا إن لم یتناول الممنوع ہلک أوقارب۔ (حموي علی ہامش الأشباہ، مطبع دیوبند ۱/ ۱۴۰، کراچی ۱/ ۱۱۹، مطبع زکریا دیوبند ۱/ ۲۵۲) 
মর্মার্থঃ
জরুরত হল মানুষ এমন এক পর্যায়ে পৌছে যাওয়া যে, যদি সে নিষিদ্ধ জিনিষ সমূহ না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবে।

আল্লামা মুহাম্মদ আমীন শানক্বিতি রাহ তাফসিরু আদওয়ায়িল বায়ান গ্রন্থে জরুরতে ব্যখ্যা এভাবে লিখেন যে, 
حد الإضطرار المبیح لأکل المیتۃ الخوف من الہلاک علما أوظنا۔ (تفسیر أضواء البیان ۱/ ۱۷۱) 
পরিস্থিতি মানুষকে এমন পর্যায়ে নিয়ে পৌছিয়ে দেয় যে,যা মৃত জিনিষকে ভক্ষণ করা মুবাহ করে, তা হল, নিশ্চিত ভাবে বা অধিকাংশ ধারণা যে, ধ্বংসের দ্বারপ্রান্তে মানুষকে পৌছে দেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি দূরত্ব ঘর থেকে ৬-৭কি.মি মধ্যে হয় আর পরিপূর্ণ পর্দার ব্যাবস্থা থাকে এবং নিজে পর্দা করে যায়,মাহরাম সাথে থাকে, তাহলে মেয়েরা অফলাইন দারসে যেতে পারবে। তবে ঘরে বসে দ্বীন শিখা সম্ভব হলে না যাওয়াই উত্তম হবে।
(২) ১ম রাকাতে রুকুতে ৫তাসবিহ পাঠ করলে,১ম সিজদাহ্তে ৩তাসবিহ,পরের সিজদাতে ৭তাসবিহ/৩তাসবিহ পাঠ করলে নামাজের কোনো ক্ষতি হবে না।
(৩) যদি তাসবিহর পরিমান জোড় সংখ্যা হয়,তাহলেও নামাযে কোনো ক্ষতি হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...