আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
47 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
ইনসিওরেন্স করা কি জায়েজ?  তারা বলে ইনশিওরেন্সের টাকা ব্যবসার খাতে ব্যয় করা হয়।  ইনশিওরেন্স করার সময় বলে যত টাকা জমা হবে মূল টাকা তার থেকে দ্বিগুণ বা তার কম টাকা মেয়াদ শেষে দেয়া হবে। ( অনুমান করে বলে দ্বিগুন) ।  ব্যবসায় লাভ অনুযায়ী নাকি হিসাব করে দেয় তাই নির্ধারণ না করে প্রায় দ্বিগুণ বলে।
ট্রান্স ইনসিওরেন্স করা কি জায়েজ?  তারা বলে ইনশিওরেন্সের টাকা ব্যবসার খাতে ব্যয় করা হয়।  ইনশিওরেন্স করার সময় বলে যত টাকা জমা হবে মূল টাকা তার থেকে দ্বিগুণ বা তার কম টাকা মেয়াদ শেষে দেয়া হবে। ( অনুমান করে বলে দ্বিগুন) ।  ব্যবসায় লাভ অনুযায়ী নাকি হিসাব করে দেয় তাই নির্ধারণ না করে প্রায় দ্বিগুণ বলে।
ট্রান্স ইসলামি লাইফ ইনশিওরেন্স
প্রাইম ইসলামি লাইফ ইনশিওরেন্স
এসব বিষয় যদি বিস্তারিত জানানো হয় খুবই উপকার হতো। লাইফ ইনশিওরেন্স
প্রাইম ইসলামি লাইফ ইনশিওরেন্স
এসব বিষয় যদি বিস্তারিত জানানো হয় খুবই উপকার হতো।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-

اَلَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ الرِّبٰوا لَا یَقُوۡمُوۡنَ اِلَّا کَمَا یَقُوۡمُ الَّذِیۡ یَتَخَبَّطُہُ الشَّیۡطٰنُ مِنَ الۡمَسِّ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡۤا اِنَّمَا الۡبَیۡعُ مِثۡلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَ حَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنۡ جَآءَہٗ مَوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّہٖ فَانۡتَہٰی فَلَہٗ مَا سَلَفَ ؕ وَ اَمۡرُہٗۤ اِلَی اللّٰہِ ؕ وَ مَنۡ عَادَ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۷۵﴾

যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এ জন্য যে তারা বলে, ‘ক্রয়-বিক্রয় তো সুদেরই মত। অথচ আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। অতএব যার নিকট তার রব-এর পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হল, তাহলে অতীতে যা হয়েছে তা তারই; এবং তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
(সুরা বাকারা ২৭৫)

বীমা সম্পর্কে কয়েকটি ফাতাওয়া গ্রন্থের ভাষ্য-
আল্লামা শামীর ফাতাওয়া
والذي يظهر لي: أنه لا يحل للتاجر أخذ بدل الهالك من ماله لأن هذا التزام ما لا يلزم.
অর্থঃ- (বিমার ব্যাপারে উত্তর হল) সমুদ্রপথে মাল ধ্বংস হলে ক্ষতিপূরণ নেওয়াটা ব্যবসায়ীদের জন্যে জায়েয হবে না। কেননা এটি 'এমন বস্তুকে আবশ্যক করে নেওয়া যা মূলতঃ আবশ্যক নয়' সেই মাসয়ালার অন্তর্ভুক্ত।

মুফতিয়ে আযম পাকিস্তান আল্লামা শফী রাহিমাহুল্লাহ বলেনঃ-
একথা তো সুস্পষ্ট যে, শুধুমাত্র নাম পরিবর্তন করার দ্বারা কোন লেনদেনের বাস্তবতা পরিবর্তন হয় না। বিমা কোম্পানি থেকে যে লাভ প্রদান করা হয় তা নিঃসন্দেহে সুদের অন্তর্ভুক্ত।(জাওয়াহিরুল ফিকহ - ২/১৮১)

বুহুস ফি ক্বাযায়া ফিকহিয়্যাহ মুআছারা তে বর্ণিত রয়েছে,
اما بعد! فقد اتفق معظم العلماء المعاصرين والمجامع والندوات الفقهية علي حرمة التأمين التجاري التقليدي لما يشمل عليه من الغرر والقمار والربا 
﴿بحوث في قضايا فقهية معاصرة - ٢/١٨٧﴾
অর্থঃ- বর্তমান যুগের আলেমদের বড় অংশ ফিকহী বোর্ড ও সেমিনারে কমার্শিয়াল বিমা হারাম হওয়ার উপর একমত পোষণ করেছেন। যেহেতু এ জাতীয় বিমার মধ্যে ধোঁকাবাজি, জুয়া ও সুদের উপস্থিতি বিদ্যমান থাকে।(বুহুস ফি ক্বাযায়া ফিকহিয়্যাহ মুআছার, ২/১৮৭)

ফাতাওয়ায়ে ইসলামিয়ায় বর্ণিত রয়েছে,
يجوز للانسان أن يساهم في هذه الشركات اذا كانت لا تتعامل بالربا  فان كان تعاملها بالربا  فلايجوز  وذاك لثبوت تحريم التعامل بالربا في الكتاب و السنة و الاجماع وكذالك لايجوز للانسان أن يساهم في شركات التأمين التجاري لأن عقود التأمين مشتملة علي الغرر والجهالة والربا والعقود المشتملة علي الغرر والجهالة والربا محرمة في الشريعة الاسلامية،     ﴿الفتاوي الاسلامية - ٢/٣٩٢ ﴾
অর্থঃ-কোন ব্যক্তির জন্যে ব্যাংক ইত্যাদিতে অংশগ্রহণ করা তখনি জায়েয হবে যখন তা সুদ মুক্ত হবে। এটা এজন্যই যেহেতু সুদের হারাম হওয়া কুরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মত দ্বারা সাব্যস্ত। এমনিভাবে মানুষের জন্যে কমার্শিয়াল বিমায় অংশগ্রহণ করা জায়েয নেই। যেহেতু কমার্শিয়াল বিমার চুক্তি ধোঁকা অস্পষ্টতা ও সুদের অন্তর্ভুক্ত, বিধায় তা হারাম।(ফাতাওয়া ইসলামিয়া, ২/৩৯২)

ইমদাদুল ফাতাওয়ায় বর্ণিত রয়েছে,
এ সকল ব্যবসায়ী বিমা কোম্পানি গ্রাহককে যে বিশেষ সুরতে বিনিময় প্রদান করে থাকে, বাহ্যিকভাবে যদিও সেড়া ধ্বংসপ্রাপ্ত মালের ক্ষতিপূরণ কিন্তু বাস্তবে সেটা ঐ টাকার বিনিময় যা গ্রাহক মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম আকারে পরিশোধ করে ছিল।.... অতএব বাহ্যিকভাবে এটা জুয়া.... আর বাস্তবে সেটা সুদ.....। অতএব বিমা চুক্তিটি নিঃসন্দেহে হারাম। এমনিভাবে জীবন বিমা (হারাম) কেননা তা বাহ্যিকভাবে ঘুষ.আর বাস্তবে সুদ।(ইমদাদুল ফাতাওয়া, ৩/১৬১)

বিস্তারিত জানুনঃ- 

হাদীস শরীফে এসেছেঃ- 

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ইন্সুরেইন্স করা হারাম,এতে যা লভ্যাংশ আসবে,তাহা গ্রহণ করাও হারাম।
কেননা এগুলো শরীয়তের পরিভাষায় সূদ।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...