আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (31 points)
edited by
আসসালামু আলাইকুম। আমি একজন নারী চিকিৎসক।   এমবিবিএস শেষ করে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য গাইনি বিভাগ এ উচ্চতরো ডিগ্রি( ৫ বছরের) গ্রহণের জন্য নিয়োজিত ছিলাম। এই ডিগ্রীর দুইটা ফেইজ বা পর্যায় থাকে। প্রথম ফেইজ দুই বছর। ফেইজ A. এরপর বড় একটা পরীক্ষা হয়, এবং এই দুই বছরে গাইনী সহ অনেকগুলি ওয়ার্ডে রোটেশন থাকে। যাতে করে গাইনির জ্ঞান আরো সমৃদ্ধ হয়। এরপর  ফেইজ A এর  বড় একটা পরীক্ষার পর, পাশ করলে, দ্বিতীয় ফেইজে (যেটা তিন বছর) সেখানে যাওয়া যায়। ওই তিন বছর শুধু গাইনিতেই থাকা হয়।

এখন আমার প্রশ্ন হল, দুই বছর করে পাস করার পর, যদি, আমি পর্দা রিলেটেড ইসু ও পরিবারের হক আদায় করার ভয় থেকে, কোর্সটা যদি আর কন্টিনিউ না করি,  (উল্লেখ্য এই কোর্সটা কখনোই নিজে থেকে  বাদ হবে না, হলেও ৮-১০  বছর পর ।   সেক্ষেত্রে, আমি আমার বায়োডাটাতে,  কি  এম এস (ফেইজ বি) লিখব? যেহেতু আমি এটা আর কন্টিনিউ করছি না এখন? এটা লেখা কি আমার জন্য জায়েজ হবে কিনা? যদিও আমি যেকোনো সময় জয়েন করলে আমার পজিশন এটাই হবে।

কিন্তু আমি তো আর জয়েন্ করছি না, সেজন্য কি আমি এটা লিখতে পারবো?

নাকি আমি পিজিটি /পোস্ট গ্রেজুয়েশন ট্রেনিং  অন গাইনি /যেটা সাধারণত এক বছরের /ছয় মাসের হয়ে থাকে , এবং সেটা শুধু গাইনিতেই থাকা হয়। এই পিজিটিতে চান্স পেতে হয় না যেটা এমএস ডিগ্রিতে পেতে হয়, যেটাতে আমি ছিলাম।
সেক্ষেত্রে আমি কি  লিখব?  পিজিটি লেখা কি আমার জন্য জায়েজ হবে? নাকি  এম এস ফেইজ বি তে ছিলাম, সেটা লিখা জায়েজ হবে?

উল্লেখ্য যে,  সরকারি মেডিকেলে এমবিবিএস থাকায়, আলহামদুলিল্লাহ রোগী দেখতে পারি কনফিডেন্টলি, ক্লিনিক্যাল এক্সপোজার ভালো  আলহামদুলিল্লাহ। কিন্তু ডিগ্রি উল্লেখ করা নিয়ে সমস্যা। যেটাতে এখন নাই,কখনো কন্টিনিউ করবো না হয়তো , কিন্তু ডিগ্রীটা তো একেবারে শেষ হবে না, সেজন্য কি সেটা লিখতে পারবো, জায়েজ হবে কিনা?

আবার অপেক্ষাকৃত ছোট ডিগ্রি pgt, যদিও আমি পুরোপুরি পিজিটির ট্রেনিং করিনি, কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েশনটাও একটা ট্রেনিং এর মতই ছিল, কিন্তু এখানে পুরোপুরি টানা ছয় মাস বা এক বছর একটা ডিপার্টমেন্টে ছিলাম না। সেই তুলনায় আমার অর্জিত নলেজ আলহামদুলিল্লাহ বেশি, শুধু টানা  এক  ডিপার্টমেন্টে থাকা হয় নাই ছয় মাস বা এক বছর। কিন্তু রিলেটেড অন্যান্য ডিপার্টমেন্টে থাকায় নলেজ আলহামদুলিল্লাহ বেড়েছে। এক্ষেত্রে কি করণীয়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যে ডিগ্রি অর্জন করেননি, সে ডিগ্রী আপনার নামের পাশে লেখার বৈধতা শরীয়তে নেই।

এক্ষেত্রে উপরে উল্লেখিত যেসব ডিগ্রির কথা আপনি উল্লেখ করেছেন, সেখানে যদি আপনি বছর শেষ পর্যন্ত বা কোর্স শেষ পর্যন্ত পড়াশোনা করেন এবং নিয়মতান্ত্রিকভাবে সেখান যদি পড়াশোনা শেষ করেন, তবেই আপনি সেই ডিগ্রির কথা লিখতে পারেন। অন্যথায় নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...