আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
একটু তাড়াতাড়ি জানাবেন উস্তায মিন ফাদ্বলিক
একটা ইসলামী পেইজ থেকে আমি ৫-৬টা বই হাদিয়া পেয়েছিলাম এই শর্তে যে বই পড়ে উনাদের আয়োজন করা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। (মানে উনাদের উদ্দেশ্য বই পড়ানো)
তো কয়েকটা বইয়ের উপরে সীল মেরে দেয়া হয়েছে ❝বিক্রির জন্য নয়❞
আমাদের এই বইগুলোর পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, এখন বইগুলো বাসায় পড়ে আছে, তাই এগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য নতুন বই কিনতে পারবো?
বি:দ্র: বইদাতাদের সাথে যোগাযোগ এর উপায় হারিয়ে ফেলেছি তাদের আইডি হ্যাক হয়েছে তাই তাদের নিকট জিজ্ঞেস করা সম্ভব না