আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
আমার যাওয়ার দ্বিতীয় কোন জায়গা নেই বলে আমি আমার বৈবাহিক জীবনের শুরু থেকে গত ১২ বছর যাবত অনেনক অত্যাচারিত হয়ে যাচ্ছি। আমাদের দুজন ছেলে সন্তান আছে। একজন 9+ আর একজন 5+।
গত বৃহস্পতিবার আমাদের মাঝে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয় তখন সে বলেছিলো পরবর্তী শনিবার আমাকে তিন তালাক দিবে, আমি তখন বলেছিলাম তিন তালাক কি এখনো বাকি আছে!? সে বলছিল তাহলে এখনো ঘর থেকে নেমে যাই না কেন?
পরবর্তীতে শনিবার আসলে এ বিষয়ে কিংবা কোনো বিষয়ে কথা বলেনি। নরমালিও সে আমার সাথে কোনো কথা বলে না। গত প্রায় ছয় বছর যাবৎ স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নেই।
কিন্তু তিনি এখন আমার সাথে পর্দা করছেন। এবং সে বিভিন্ন ভাবে এবং সরাসরি ও বলেছে আমি যেন ঘর থেকে নেমে যাই। সে চায় না আমি একই ছাদের নিচে এখন আর থাকি।  এখন তার সাথে থাকা কি ইসলামে বৈধ? যেহেতু সে তালাক ভবিষ্যতে দিবে বলেছে কিন্তু ভবিষ্যতে আর দেয়নি অথচ তিনি পর্দাও করেছেন।  আমাদের কি তাহলে ডির্ভোস হয়েছে?  দয়াকরে জানাবেন ইংশাআল্লাহ
জাযাকুমুল্লাহ খয়রন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী যদি বলে যে, সে পরবর্তী শনিবার তিন তালাক দিবে, কিন্তু পরবর্তী শনিবার সে তালাক না দেয়, তাহলে কোনো তালাক পতিত হবে না। 

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319

وفى فتح القدير:
"ولا يقع بأطلقك إلا إذا غلب في الحال."(ص:٧، ج:٤، کتاب الطلاق، باب إيقاع الطلاق، ط:دار الفكر، بيروت)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5571

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাছাড়া আপনি তখন বলেছিলেন যে, তিন তালাক কি এখনো বাকি আছে? সে বলছিল তাহলে এখনো ঘর থেকে নেমে যান না কেন? এদ্বারা কোনো তালাক হবে না। এছাড়া যদি আর কোনো ঘটনা না ঘটে থাকে, তাহলে আপনাদের মধ্যকার কোনো তালাক হয়নি। আপনারা নিশ্চিন্তে সংসার করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...