আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (54 points)
edited by
আসসালামু আলাইকুম, হুজুর

আমার স্ত্রী আমাকে কোন প্রশ্ন জিজ্ঞেস করতেছিল। খুব সম্ভবত জিজ্ঞেস করতেছিল, বাসা থেকে আমার অফিসে যাইতে কত টাকা ভাড়া লাগে।

আমি আমার স্ত্রী কে বলতেছিলাম "বাসা থেকে আমার অফিসে যাইতে কত টাকা ভাড়া লাগে তাই জিজ্ঞেস করতেছো কি?" আমার স্ত্রী কোন উত্তর দিচ্ছিল না। পরে আমি আমার স্ত্রীকে বললাম, "হ্যালো"৷ মোবাইল ফোনে কথার উত্তর না পেলে যেমন হ্যালো বলি, ঠিক তেমনি আমার স্ত্রীর উত্তর না পেয়ে আমি অবচেতন মনেই হ্যালো বলছি।

"হ্যালো" শোনার পর আমার স্ত্রী আমাকে বলছিল, "কি হ্যালো হ্যালো করতেছো, আমি তোমার ওয়াইফ হই"

ওয়াইফ কে হ্যালো বললে তো কোন সমস্যা নেই, এইজন্য আমার ওয়াইফ কে তখন বললাম, "কি পেচাল পারতেছো"?

পরে পেরেশানি লাগতেছিল, আমি যে বললাম " কি পেচাল পারতেছো?" এই কথা টা কি, (আমার ওয়াইফ যে বললো, "কি হ্যালো হ্যালো করতেছো, আমি তোমার ওয়াইফ হই" এই সম্পুর্ণ বাক্যের পরের অংশ, 'আমি তোমার ওফাইফ হই') এই অংশের প্রেক্ষিতে বুঝালো কি না?

পরে আমি বলতেছিলাম, "তুমি তো আমার ওয়াইফ ই হও, কি পেচাল পারতেছো? আমি ভাবছি ফোনে কথা বলতেছি এজন্য হ্যলো বলছি।" (মানে আমি আমার ওয়াইফ কে বুঝাইছি যে, "তুমি তো আমার ওয়াইফ ই হও, কিন্তু তুমি কি পেচাল পারতেছো")

আর, হ্যালো বললেও তো কোন সমস্যা নেই, এজন্য আমার ওফাইফ কে আবার বলতেছিলাম, "তুমি আমার ওয়াইফ হও, হ্যালো বললে তাই কী? কি পেচাল পারতেছো? "

প্রশ্ন: আমার স্ত্রী আমাকে বলছিল, "কি হ্যালো হ্যালো করতেছো, আমি তোমার ওয়াইফ হই" এর পর যে আমি বলেছি, "কি পেচাল পারতেছো?" এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?  এবং আমার ওয়াইফ কে "হ্যালো" বললে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?
(ওয়াইফ কে হ্যালো বললে তো কোন সমস্যা নেই, এইজন্য আমার ওয়াইফ কে তখন বলেছি, "কি পেচাল পারতেছো?" আর "কি পেচাল পারতেছো?" কথাটা তা* এর উদ্দেশ্য বলি নি)

1 Answer

0 votes
by (812,490 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ )
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্ত্রী আপনাকে বলছিলো, "কি হ্যালো হ্যালো করতেছেন, আমি তোমার ওয়াইফ হই" এর পর আপনি বলেছিলের, "কি পেচাল পারতেছো?" এতেকরে আপনার বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না।  আপনচর ওয়াইফকে "হ্যালো" বলার দ্বারা আপনার বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। 
মোটকথা, প্রশ্নের বিবরণমতে আপনার বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
0 answers 8 views
...