আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম। আমি একজন বুজুর্গর কাছে আমার নাম জানানোর পর তিনি বলেছিলেন এই নাম ভালো না।  তারপর তিনি আমার নাম দিয়ে দিয়েছে আসমা। আমি চাইলেও এখন কোনো কাগজপত্র বদলাতে পারবো না। আগের নামেই সব করে যেতে হবে।  শুধু আমার নাম টা আমি জানি আসমা।  আর নতুন যারা শুনবে তারা ডাকবে আসমা।  এতেই কি যথেষ্ট না? এভাবে আমার নাম টা কি হাশরের ময়দানে এই নামে ডাকা হবে না? আর আকিকাও কি করা লাগবে? আর বিয়ের ক্ষেত্রে কি এই নতুম নাম দিয়ে বিয়ে হবে?  নাকি কাগজপত্রের নাম দিয়ে বিয়ে করতে হবে? আমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবেন মিন ফাদ্বলিক।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নাম পরিবর্তন করা যাবে,তবে নাম পরিবর্তনের জন্য আকিকা করতে হবে না।

আকিকা শুধুমাত্র সন্তান জন্মের পরই করা সুন্নত।
সন্তান জন্মের পর আকিকা করা সুন্নত(সুন্নতে যায়েদা)।আকিকা করলে সওয়াব হবে,তবে ছেড়ে দিলে কোনো প্রকার গোনাহ হবে না।
যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে
العقيقة عن الغلام وعن الجارية وهي ذبح شاة في سابع الولادة وضيافة الناس وحلق شعره مباحة لا سنة ولا واجبة كذا في الوجيز للكردري.
ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়ের পক্ষ্য থেকে সপ্তম দিনে আকিকা করা হবে এবং যিয়াফত করানো হবে ও চুল মুন্ডানো হবে।এটা মুবাহ তথা সুন্নতে যায়েদা।সুন্নতে মু'আক্বাদা বা ওয়াজিব নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৬২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8874

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আসমা নামকে সর্বত্র চরিয়ে দিবেন। যেইসব কাগজপত্রে নাম পরিবর্তন করা সম্ভব সেইসব কাগজপত্রে নাম সংশোধন করে দিবেন। যেগুলোতে সম্ভব হবে না সেগুলোতে পরিবর্তন না করলে কোনো সমস্যা হবে না। নাম পরিবর্তনের জন্য আকিকার কোনো প্রয়োজনীয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...