আস সালামু আলাইকুম হুজুর,
মাসালা জানার জন্য প্রশ্ন,
বিপুল সাহেব তার নিজের কথা মনে মনে ভেবেছে (সে যদি লিবিয়া থেকে সাগর পথে সাতার কেটে ইতালি যায়, তাহলে তার সাথে তার স্ত্রীর তা* হবে অথবা তার স্ত্রীর সাথে তার তা* হবে) কথাটি বিপুল সাহেব মনে মনে ভেবেছে কিন্তু মুখে উচ্চারণ করে নি। (অর্থাৎ বিপুল সাহেব মনে মনে তার স্ত্রীকে শর্তযুক্ত তা* দিছে)
কিছুদিন পর বিপুল সাহেবের কিছু বন্ধু বিপুল সাহেব কে বললো, "চল লিবিয়া যাই, লিবিয়া থেকে সাগর পথে সাতার কেটে ইতালি যাবো"
বিপুল সাহেব তার ভাবনার কথা মনে করলো (অর্থাৎ মনে মনে বিপুল সাহেব তার স্ত্রীকে শর্তযুক্ত তা* দেওয়ার কথা মনে করলো) এবং বিপুল সাহেব তার বন্ধুদের কে বললো, "আমি লিবিয়া থেকে সাগর পথে সাতার কেটে ইতালি যেতে পারবো না" কিন্তু বিপুল সাহেব এর ভাবনার কথা মুখে উচ্চারণ করে নি। বিপুল সাহেব তার বন্ধুদের সাথে আর কোন কথাও বলে নি।
প্রশ্ন:
ক) বিপুল সাহেব তার ভাবনার কথা মনে করলো (অর্থাৎ মনে মনে বিপুল সাহেব তার স্ত্রীকে শর্তযুক্ত তা* দেওয়ার কথা মনে করলো) এবং তার বন্ধুদের কে বললো, "আমি লিবিয়া থেকে সাগর পথে সাতার কেটে ইতালি যেতে পারবো না" এতে কি বিপুল সাহেবের সাথে বিপুল সাহেবের স্ত্রীর বৈবাহিক কোন সমস্যা হবে?
খ) বিপুল সাহেব লিবায়া থেকে সাগর পথে সাতার কেটে লিবিয়া গেলে কি বিপুল সাহেবের সাথে বিপুল সাহেবের স্ত্রীর বৈবাহিক কোন সমস্যা হবে?