আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
36 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম
আমাকে একজন বলেছেন, বুখারী শরিফ সহিহ না। কারণ এ হাদিস মুহাম্মদ (সা) এর মৃত্যুর ২০০ বছর পরে লেখা হয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে উনাকে বুঝাতে পারবো যে বুখারী শরিফ একটি বিশুদ্ধ হাদিস? কোরআনের আয়াতের আলোকে কিভাবে আমি হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে মানুষকে বুঝাতে পারবো?
আমি একজন জেনারেল পড়ুয়া হওয়ায় আমার জ্ঞানের পরিসর একেবারেই শূন্য। আমাকে এ বিষয়ে সাহায্য করুন।
জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (806,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহ বলেন,
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، - مِنْ أَهْلِ مَرْوَ - قَالَ سَمِعْتُ عَبْدَانَ بْنَ عُثْمَانَ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ، يَقُولُ الإِسْنَادُ مِنَ الدِّينِ وَلَوْلاَ الإِسْنَادُ لَقَالَ مَنْ شَاءَ مَا شَاءَ .
সনদ পরস্পরায় বর্ণনা দ্বীনের অংশ।যদি সনদ না থাকত, তাহলে যার যা ইচ্ছা তাই বলত।(সহীহ মুসলিম-৩২)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বোখারীর হাদীস বা অন্যান্য হাদীস গুলো সনদ পরস্পর দ্বারা বর্ণিত। সনদ পরস্পর দ্বারা আমাদের নিকট এসে পৌছেছে। হাদীস দ্বারা দ্বীনের বিস্তারিত ব্যখ্যা বর্ণিত হয়েছে। যদি হাদীস না মানা হয়, তাহলে নামায পড়ার পদ্ধতি জানা অসম্ভব। কেননা কুরআনে শুধুমাত্র নামায পড়ার কথা বলা হয়েছে। কিভাবে পড়তে হবে? তা কিন্তু হাদীসে বর্ণিত হয়নি। আপনি উনাকে জিজ্ঞাসা করবেন, তিনি যেন কুরআন থেকে নামাযের পদ্ধতি, রোযার মাসাঈল,যাকাত আদায়ের পদ্ধতিগুলো বের করে দেখান! অদ্য এটা উনার জন্য সম্ভব হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...