আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in কুরবানী (Slaughtering) by (4 points)
আসসালামু আলাইকুম,

ছেলের আকীকার জন্য দুইটা ছাগলের নিয়ত করেছি,একটা ছাগল গ্রামের বাড়িতে আর একটা ছাগল শহরের বাড়িতে দেয়ার ইচ্ছা আছে।

এখন এভাবে দুইটা ছাগল দুই জায়গায় দেয়ায় কি কোনো অসুবিধা আছে?একই সময়ে যদি দুই জায়গায় আকীকার ব্যবস্থা করা হয় তাহলে কি সমস্যা হবে?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, একটি ছাগল দ্বারাই আকিকার সুন্নত আদায় হয়ে যাবে।তবে ছেলে সন্তানের জন্য মুস্তাহাব হল, দুইটি ছাগল দ্বারা আকিকা করা। একসাথে একই জায়গায় দু'টি ছাগলকে জবাই করা শর্ত নয়। সুতরাং ভিন্ন ভিন্ন জায়গায় যদি আলাদা আলাদা করে একেকটা ছাগলকে আকিকার নিয়তে জবাই করা হয়, তাহলেও আকিকা আদায় হবে। তবে একই সময় জবেহ করা জরুরী। একটাকে কোনো এক দিন এবং অন্যটাকে পরের কোনো দিন জবাই না করাই উচিত।

درر الحكام شرح غرر الأحكام - (3 / 229):
"لأن الدماء أربعة: ما يختص بالزمان والمكان، كدم المتعة والقران. وما يختص بالمكان، وهو ما بقي من دماء الحج والهدايا المنذورة والمتطوع بها إلى ما عطب من التطوع. وما يختص بالزمان، كدم الأضاحي. وما لايختص بزمان ولا مكان كدم العقيقة والوكيرة". فقط واللہ اعلم

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3684


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...