আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
87 views
in সাওম (Fasting) by (40 points)
السلام عليكم و رحمة الله و بركاته
যাদের সাদা স্রাবের সমস্যা আছে তাদের তো প্রস্রাবের রাস্তায় আঙ্গুল ডুকিয়ে পরিষ্কার করতে হয়,নয়তো ভিতরে স্রাব থেকে যায়।

এখন আমার প্রশ্ন ২ টা
১। এভাবে ভিতরে আঙ্গুল ডুকিয়ে পরিষ্কার করা যাবে? এতে কি গুনাহ হবে?
২। রোজা অবস্থায় এরকম করলে রোজা ভেঙে যাবে?
এভাবে কি ভিতরে পানি যায়?
☆ যদি রোজা ভেঙে যায় তাহলে রোজা অবস্থায় করণীয় কি? স্রাব নিয়ে নামাজ পড়লে নামাজ হবে?

1 Answer

0 votes
by (805,920 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হায়েয নেফাস বা সাদাস্রাবের সমস্যায় লজ্জস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে পরিস্কার করা জরুরী নয়।এতেকরে লজ্জাস্থানের ভিতরে স্রাব থেকে গেলেও কোনো সমস্যা হবে না। 
کما فی الفتاوی الھندیة : ويجب على المرأة غسل فرجها الخارج في الجنابة والحيض والنفاس ويسن في الوضوء. كذا في محيط السرخسي وفي الفتاوى الغياثية ولا تدخل المرأة أصبعها في فرجها عند الغسل وهو المختار كذا في التتارخانية اھ (1/14)
(২)
রোজা অবস্থায় লজ্জস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করালে রোযা ভঙ্গ হবে না। তবে ভিজা আঙ্গুল প্রবেশ করালে অবশ্যই রোযা ফাসিদ হয়ে যাবে। 
 
(৩)
লজ্জাস্থানের ভিতরের স্রাব নিয়ে নামায পড়লে নামায হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...