আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
78 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আমি বর্তমানে ইস্তিহাজাগ্রস্থ।
ইস্তিহাজারত অবস্থায় কন্টিনিউ  অল্প অল্প ব্লাড যায়। এমতাবস্থায় তাহাজ্জুদ এর সালাত এর  জন্য অজু করে নামায আদায় করে ফজরের আজান দিয়ে দিলে কি আবার পুনরায় অজু করে ফজরের নামায পড়তে হবে নাকি তাহাজ্জুদ এর জন্য যে অজু করেছিলাম সেই অজু দিয়েই ফজরের সালাত আদায় করা যাবে?      
জানাবেন মিন ফ্বাদলিক

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইস্তেহাযা গ্রস্ত নারী প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবে। ঐ অজু দ্বারা ঐ ওয়াক্তের ভিতর যত সম্ভব নামায পড়বে। ওয়াক্তের ভিতর ফরয সুন্নত নফল সকল প্রকার নামায পড়তে পারবে।ফরয ওয়াক্ত যখন চলে যাবে তখন পূর্বের হাদাস থাকলে অজুও চলে যাবে। সুতরাং যেহেতু এশার ওয়াক্ত চলে যাওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্ত শুরু হয়, তাই এশার সময়ের অজু বা তাহাজ্জুদ পড়ার নিমিত্তে অজু দ্বারা ফজর পড়া যাবে না। এবং ফজরের ওয়াক্ত যেহেতু সূর্যোদয়ের সাথে সাথেই শেষ হয়ে যায়, তাই ফজরের অজু দ্বারা ইশরাকের নামায পড়া যাবে না। তবে ওয়াক্তের শুরুতে বা ওয়াক্তের আগে অজু করলে সেই অজু দ্বারা পরবর্তী ফরজ নামায পড়া যাবে।সুতরাং ইশরাকের অজু দ্বারা জোহরের নামায পড়া যাবে। 
"ودم الاستحاضة حکمه کرعاف دائم وقتًا کاملاً لایمنع صومًا وصلاةً ولو نفلاً وجماعَا؛ لحدیث: توضئي وصلي وإن قطر الدم علی الحصیر". (الدرالمختارعلی صدر ردالمحتار:ج؍۱،ص؍۲۹۸، باب الحیض)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1609

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তিহাযাগ্রস্ত ব্যক্তি তাহাজ্জুদের সালাতের জন্য অজু করে নামায আদায় করলে সেই অজু দ্বারা ফজরের নামায পড়তে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...