ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের সাথে সাথেই স্বামীর উপর স্ত্রীর বাসস্থান এবং ভরণপোষণ ওয়াজিব। (ভরণপোষণের ভিতরে, খাবার ও কাপড় অন্তর্ভুক্ত এবং এবং কেউ কেউ প্রয়োজনীয় হত খরচকেও ভরণপোষণের অন্তর্ভুক্ত করে থাকেন।)
বাসস্থানের ধরণ কি রকম হওয়া চাইঃ স্ত্রীকে পৃথক ঘর দিতে হবে, নাকি পৃথক বাসা-বাড়ি দিতে হবে।
এ সম্পর্কে ইবনে আবেদীন শামী রহ.বলেনঃ-
قُلْت: وَالْحَاصِلُ أَنَّ الْمَشْهُورَ وَهُوَ الْمُتَبَادَرُ مِنْ إطْلَاقِ الْمُتُونِ أَنَّهُ يَكْفِيهَا بَيْتٌ لَهُ غَلَقٌ مِنْ دَارٍ سَوَاءٌ كَانَ فِي الدَّارِ ضَرَّتُهَا أَوْ أَحْمَاؤُهَا.
আমি মনে করি ফুকাহায়ে কিরামদের আলোচনা থেকে এটাই বুঝা যাচ্ছে যে,বাসস্থানের জন্য পৃথক একটি রুম-ই যথেষ্ট হবে, যদি সেই রুমের সমস্ত কর্তৃত্ব স্বীকে দিয়ে দেয়া হয় ,চায় ঐ বাড়ির অন্যান্য রুম গুলাতে স্বামীর আত্বীয়-স্বজন থাকুক অথবা স্বামীর অন্যকোনো স্ত্রী(সতীন)থাকুক।এতে কোনো অসুবিধা নেই (যদি শরয়ী অন্যান্য বিধি-বিধান লঙ্ঘনের আশংকা না থাকে)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/430
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সাথে সাথেই স্ত্রীকে ভরণপোষণ এবং শারিরীক হক আদায় করা স্বামীর উপর ওয়াজিব। আপনার স্বামী গোপনে মাসনা করেছে, এটাও অনুচিত। যাইহোক, আপনার হক আদায় না করার জন্য আখিরাতে অবশ্যই জবাদিহিতার সম্মুখীন হতে হবে। এবং দুনিয়াতে ক্ষতিপূরণ দিতে হবে। এই হক আদায় না করার জন্য আপনি তালাক চাইতে পারবেন। আমাদের পরামর্শ থাকবে, আপনি তার কাছে নায্য হিসসা চাইবেন।ভরণপোষণ চাইবেন। যদি সে দিতে না পারে, তাহলে পরিবারের সম্মতি নিয়ে বিকল্প রাস্তাও গ্রহণ করতে পারবেন।