১. আমার মায়ের দিকের আত্মীয় রা, যেমন মামাতো ভাই বোন, মায়ের মামা মামি, খালা খালু, এদের সাথে যদি সম্পর্ক হালকা করি, নামে মাত্র সম্পর্ক রাখা যাকে বলে, শুধু দেখা হলে কথা বার্তা বলি, তাহলে কি এটা হারাম হবে?? রক্তের সম্পর্ক গুলো ঠিক রেখে যদি বাকি সম্পর্ক গুলো সীমিত ভাবে রাখা হয় তাহলে সমস্যা হবে কিনা।
২. বাবা মা যদি খুব বেশি জুলুম করে, পর্দানশীল মেয়ে কে বেপর্দা করে ছাড়ে, আগের বিভিন্ন ছবি সংগ্রহ করে বেদীন পাত্র খোঁজার স্বার্থে অগোচরে ব্যবহার করে, তাদের সাথে ব্যবহার কেমন হবে! গায়রত এ খুব বেশি আঘাত লাগে। তেমন কিছুই বলি নি, কিন্তু কথা বার্তা কমিয়ে দিয়েছি, প্রয়োজন এ কথা বলি। কথা বলার রুচি আসে না মাঝে মাঝে,নিজের রাগ নিজের মধ্যে রেখে দেই, কিন্তু চাইলেও মুখে হাসি আসে না, যতটা নাহলেই নয় ততটা কথা বলে চুপ চাপ থাকি, এটা ঠিক হচ্ছে কিনা! আমার করণীয় সম্পর্ক পরামর্শ চাই।