আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
34 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম..
সন্তান যখন মায়ের পেটে ছিলো তখন হৃৎস্পন্দন পাওয়া গিয়েছিলো.. কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর কোনো শব্দ / কান্না করেনি। তারপর বুঝা যায় সন্তান মৃত..  এমতাবস্থায় কি দাফন কাফন জানাযা করতে হবে?
যদি জানাজা করতে হয় আর কেউ সেটা না করে তাহলে এখন সেটার বিধান কি?

1 Answer

0 votes
by (808,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সন্তান যদি মৃত ভুমিষ্ট হয়,তবে সেই সন্তানের নাম রাখারও প্রয়োজন নেই।এবং উক্ত মৃত সন্তানের জানাযার নামায পড়ারও নিয়ম নেই।নিয়মমাফিক কাফন পরিধান করানোরও কোনো প্রয়োজন নেই।
শুধুমাত্র একটি কাপড় দিয়ে পেছিয়ে তাকে দাফন করা হবে।এবং আক্বিকারও কোনো দরকার নেই।

হযরত জাবির রাযি, থেকে বর্ণিত
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻄﻔﻞ ﻻ ﻳﺼﻠﻰ ﻋﻠﻴﻪ ﻭﻻ ﻳﺮﺙ ﻭﻻ ﻳﻮﺭﺙ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ
(ﺑﺎﺏ ﻣﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﺗﺮﻙ ﺍﻟﺼﻼﺓ ﻋﻠﻰ ﺍﻟﺠﻨﻴﻦ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ)
রাসূলুল্লাহ সাঃ বলেন-
নবজাতক শিশু ভুমিষ্ট হওয়ার পর যদি আওয়াজ না দেয়(তথা মৃত হলে) তবে তার জানাযার নামায পড়া যাবে না।সে কারো ওয়ারিছও হবে এবং কাউকে ওয়ারিছও বানাবে না।সুনানে তিরমিযি-১০৩২ 
আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 162 views
...