আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সরকারি চাকরির ট্রেইনিং এর সমাপ্তি অনুষ্ঠানে সুভেনির (Souvenir) বা স্মারক (এমন বস্তু যা কোনো ভ্রমণ, স্থান বা বিশেষ ঘটনার স্মৃতি হিসেবে সংগ্রহ বা কেনা হয়) কেনার জন্য সেই মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস থেকে কিছু বাজেট দেওয়া হয়েছিল। সেই টাকা থেকে সুভেনির হিসেবে ট্রেইনিং-এ অংশগ্রহণকারী সব অফিসারদের জন্য দুইটি করে ম্যাগাজিন ছাপানো হয়েছে, বাকি টাকা থেকে একাডেমির জন্য একটি ফ্রিজ উপহার দেওয়া হয়েছে, এরপরেও কিছু টাকা রয়ে গিয়েছে। সেই টাকা সব অংশগ্রহণকারীদের মধ্যে সমানভাবে বন্টন করা হয়েছে, যেহেতু সুভেনির কেনার জন্য যা বরাদ্দ দিয়েছে তা অতিরিক্ত থেকে গেলেও ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই। যেহেতু অফিসারদের পেছনে খরচের জন্যই টাকা পাঠানো হয়েছিল, তাই অতিরিক্ত টাকাটুকুও সবার মাঝে সমান ভাবে গিফট মানি হিসেবে বন্টন করা হয়েছে।
• আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু অফিসারদের জন্য সুভেনির প্রসঙ্গে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, এখন অফিসাররা সুভেনির (২ টি ম্যাগাজিন) পাওয়ার পাশাপাশি যে অতিরিক্ত টাকা গিফট মানি হিসেবে পেল, সেটা কি তার জন্য হালাল হবে? যেহেতু, টাকা বরাদ্দ পাওয়ার কারণ ছিল সুভেনির। অফিসারদের কোনো ক্যাশ পাওয়ার কথা ছিল না৷ যে অফিসগুলো থেকে সুভেনির কেনার জন্য টাকা পাঠানো হয়েছে, তারা জানেন এই টাকা দিয়ে সুভেনিরই কেনা হবে৷
দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহু খইরান।