আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
139 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (2 points)
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ।
আমার দেড় লক্ষ টাকা ছিলো ,,সেখান থেকে ১ লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগের জন্য আমার দুলাভাই কে দিয়েছি।সেটা যে কোনো সময় ফেরত দিতে পারে। আমার ব্যাংক একাউন্টে এখন ৫০/৫২ হাজার টাকা আছে।

আর আমার ২ ভরির মত স্বর্ণালঙ্কার আছে।
১। আমার কি যাকাত দিতে হবে? যদি যাকাত ফরজ হয় তাহলে আমার যাকাত দেওয়ার পরিমান টা দয়া করে বলে দেবেন কষ্ট করে, উস্তাদ।
২। আমি গত বছর আমার স্বর্ণালঙ্কার ছিলো ১ ভরি, আর ১.৫ লক্ষ টাকা। আমি শুধু টাকার যাকাত দিয়েছিলাম। স্বর্ণের দেইনি। আমার কি গুনাহ হবে?

৩। আমার দুলাভাই কে ১ লক্ষ টাকা সারের ব্যবসার জন্য দিয়েছিলাম, বলেছিলাম,  যে টাকা লাভ হবে তার অর্ধেক আমার আর অর্ধেক ভাইয়ার। কিন্তু উনি লাভ হিসাব না করে আমাকে প্রতি মাসে ১ হাজার করে তিন মাসে ৩০০০ টাকা দিয়েছেন। এটি কি সুদ হিসেবে বিবেচিত হবে? বি.দ্র. দুলাভাই উনার বোনের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়ে প্রতি মাসে ৫০০০ অর্থাৎ এক লাখে ১ হাজার টাকা করে দেন। উনার বোন এই শর্তে টাকা দিয়েছেন।
৪। আমাকে যে ৩০০০ টাকা দিয়েছেন সেটা যদি সুদ হিসেবে বিবেচিত হয় তাহলে আমি কি এই টাকা উনাকে ফেরত দিবো নাকি সাওয়াবের আশা ব্যতীত গরিব দুঃখী কে দিয়ে দিব?

জাযাকাল্লহু খয়রন ফিদদুনইয়া ওয়াল আখিরহ উস্তাদ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোন প্রকার ঋণকে যাকাতের হিসাব থেকে বাদ দেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1456

সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে যেহেতু স্বর্ণ এবং নগদ টাকা মিলে ৫২.৫ ভড়ি রূপা সমপরিমাণ টাকা হয়নি, তাই যাকাত ফরয হবে না। 
(২) ১ ভরি স্বর্ণ এবং ১.৫ লক্ষ মিলিত হয়ে গত বৎসর যদি ৫২.৫ ভড়ি রূপা সমপরিমাণ হয়ে থাকে, তাহলে যাকাত ফরয হয়েছিলো। কিন্তু এবার যাকাত ফরয হয়নি।
(৩) আপনার দুলাভাই যে প্রতি মাসে ১০০০ টাকা করে দিচ্ছেন, এটা সুদের অন্তর্ভুক্ত। 
(৪) আপনি এই টাকা সদকাহ করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...