আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
১। যদি পাত্রের বোন পাত্রীকে দেখতে এসে ভিডিও কলে নিজের মাকে পাত্রী দেখাতে চায়, সেক্ষেত্রে কি দেখতে দেয়া উচিত? উল্লেখ্য পাত্রপক্ষের কেউই প্র‍্যাক্টিসিং না। সেক্ষেত্রে স্ক্রিনশট নেয়া বা খিয়ানতের চান্স থেকেই যায়। এমন অবস্থায় যদি পাত্রী তাদের থেকে বারবার এই কথা নেয় যে কোন ছবি তোলা যাবে না এবং সেই রুমে কোন পুরুষ থাকা যাবে না। তারাও সেটার আশ্বাস দেয়। তারপরও যদি কোন খিয়ানত হয়ে থাকে তাহলে কি পাত্রী পর্দা নষ্টের গুনাহের ভাগিদার হবে? এমনটা হয়েছেই তা বলা যায় না। তবু পারিপার্শ্বিক অনেক ঘটনাতেই খিয়ানত ঘটেছে বলে পাত্রী শুনেছে। তাই আশংকা হচ্ছে।এক্ষেত্রে তাকওয়ার পথ কোনটা?

২। মান্নত করার ক্ষেত্রে কোন কোন আমলের মান্নত করা যাবে? দরুদ মান্নত করা যাবে?

৩। অনু টিভি বক্স এর ব্যবসা কি জায়েজ? উল্লেখ্য এটা সাধারণ টিভিতে সংযুক্ত করে সেই টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়।

1 Answer

+1 vote
by (806,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিয়ের প্রস্তাব প্রদানের পূর্বে বায়োডাটা প্রেরণ করা হবে।তবে ছবি প্রেরণ করা যাবে না।বরং পাত্র পক্ষের কোনো এক মহিলা সরাসরি পাত্রীকে দেখে আসবে।

আর প্রস্তাব দেয়ার পর যথাসম্ভব সরাসরি দেখার চেষ্টা করা হবে।কেননা যে হেকমতে পাত্রী দেখার কথা বলা হচ্ছে,সেটা একমাত্র সরাসরি দেখার মাধ্যমেই সম্ভব হবে।হ্যা কোনো কারণে(যেমন পাত্র থেকে পাত্রী অনেক দূরে অবস্থানরত)যদি পাত্র-পাত্রীকে সরাসরি দেখা সম্ভব না হয়,তাহলে ভিডিওকলের মাধ্যমে নিম্নোক্ত লিংকে বর্ণিত শর্তাদির সাথে দেখা যেতে পারে।কেননা ছবির তুলনায় ভিডিওর হুকুমে কিছুটা শীতিলতা রয়েছে।বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2898

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রয়োজনে ভিডিওকলে পাত্রীকে দেখানো যাবে। তবে সর্বাবস্থায় পাত্রীকে দেখানো সরাসরি দেখানোই উচিত ও কর্তব্য।

(২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/123266

(৩) অনু টিভি বক্স এর ব্যবসা করা জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
কারো যদি মান্নতের শর্ত জানা না থাকে আর সে নির্দিষ্ট সংখ্যক দরুদ পড়বে বলে মান্নত করে থাকে,,,তাহলে কি সে উক্ত মান্নত ছেড়ে দিবে? যেহেতু মান্নতের সময় বিষয়টি তার জানা ছিল না পরবর্তীতে জেনেছে।
by (806,910 points)
দুরুদ পড়ার মান্নত করলে সেটা মান্নত হিসেবে বিবেচিত হবে না। তবে কেউ পড়ার নিয়ত করে নেয়, তাহলে তার উচিত পড়ে নেওয়া। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...