আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মাঝে মাঝে (সবসময় নয়)পিরিয়ড হওয়ার আগে ( ১৫ দিন পার হওয়ার পর) ব্লাড যায়। যখন ব্লাড যায় তখন মনে হয় সেটা পিরিয়ড কিন্তু আমার পিরিয়ড হওয়ার আগে অস্বস্তি লাগে পেট ব্যাথা করে সেটা সে সময় থাকেনা(কোনো খারাপ লাগা কিছু ই থাকেনা একদম নরমাল) এবং কিছুদিন পর আসল পিরিয়ড শুরু হয় তখন বোঝা যায় আগে যে ব্লাড টা গিয়েছিল সেটা পিরিয়ড এর নয়।আর আমার প্রতিবার পিরিয়ড এর আগে অস্বস্তি লাগা, পেট ব্যাথা হওয়া সেগুলো থাকেই।
তো এবার ডেট ছিল ১৯ তারিখ।পিরিয়ড যে হবে একটু খুবিই কম ব্যাথা হয়েছিল।২৯ তারিখ এর আগে। আর ব্লাড যাওয়া শুরু হয়েছে ২৯ তারিখ দুপুর থেকে।ব্লাড খুব বেশি না একটু শুধু।তো আমি আগেই মতো পিরিয়ড ভেবেই সালাত পড়িনি।যেহেতু ডেইট পার হয়েছে সেটাকে পিরিয়ড ধরেছি।এদিকে পেট ব্যাথা খারাপ লাগাও ছিল না। ব্লাড ও যাচ্ছিল অনেক কম।পিরিয়ড এ যেমন যায় তেমন না।তো ১ তারিখ এ পিরিয়ড হওয়ার আগে যেমন খারাপ লাগে ব্যাথা করে তেমন হচ্ছিল আর ব্লাড যাওয়া শুরু হয়েছে।কয়েকমাস ধরে ১০ দিন পিরিয়ড চলে।আজও পরিপূর্ণ সাদা স্রাব যাচ্ছে না।লালচে ভাব আছেই।
এখন সালাত পড়া শুরু করবো কিনা বুঝতে পারছি না।২৯ তারিখ থেকে পিরিয়ড এর হিসেব কাউন্ট করতে হবে? ২৯ তারিখ হলে তো সালাত শুরু করা উচিত।কিন্তু যদি হ্যা হয় তখন আবার মনে হচ্ছে আগেও এমন ভাবে ব্লাড যেতো।আগে যখন যেতো ব্লাড যেতো কয়েকদিন যাওয়ার পর সেই ব্লাড একেবারে বন্ধ হয়ে যেতো এবং পিরিয়ড শুরু হতো।এবার প্রথম ১ দিন (২৯ তারিখ) একটু ব্লাড গিয়েছিল পরের দিন কোনো ব্লাড এ ছিল না ৩য় দিন একটু দেখেছি মনে হয় মনে নেই।
আবার যদি ১ তারিখ থেকে কাউন্ট করি তাহলে তো দিন আরও বাকি আছ ১০ দিন হওয়ার।যেহেতু এখনো পুরোপুরি সাদা রং যাওয়া শুরু হয়নি।
আমি কি করবো বুঝতে পারছি না।ভালোভাবে বোঝাতে পারলাম কিনা? আশেপাশে কেও এমন নেই যে জিজ্ঞেস করবো।জটিল অনেক।সমাধান দিলে মুনাসিব হতো
যাযাকুমুল্লাহ