আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in পবিত্রতা (Purity) by (19 points)
السلام عليكم و رحمة الله و بركاته
সম্মানিত শাইখ,
গতকালকে আমি সুপার গ্লু ব্যবহার করে কিছু কাজ করি আর এরপর আমার হাতের যে যে জায়গায় সুপার গ্লু লেগেছিল সেগুলো ভালো করে পরিষ্কার করি কিন্তু আজকে যোহরের নামাজের আগে আমি খেয়াল করি যে আমার ডান হাতের একটা নখে ১ ফোঁটা বা এর কিছু বেশি পরিমাণ জায়গায় হয়তো সুপার গ্লু লেগেছিল । আমি যদিও নিশ্চিত নই কিন্তু সাবধানতা অবলম্বনের জন্য বিগত ৫ ওয়াক্তের নামাজ কাজা আদায় করতে চাচ্ছি।

আমি যেহেতু বিগত ওয়াক্তগুলোয় ফরজের পাশাপাশি সুন্নত নফল নামাজও আদায় করেছিলাম তাহলে কি এখন আমাকে সুন্নত আর নফল নামাজের কাজাও আদায় করতে হবে?
আমি এই বিষয়টা নিয়ে দ্বিধান্বিত কারণ যদি সুপার গ্লু লেগে থাকার কারণে আমার ওযু না হয়ে থাকে সেক্ষেত্রে তো নামায হয়নি । তাহলেও কি সুন্নত নফল নামাজের কাযা আদায় করতে হবে?

আর তারতিব রক্ষা না করে সালাত আদায় করলে কি গুনাহগার হবো?
কিভাবে তারতিব রক্ষা করতে পারি একটু যদি জানাতেন খুব ভালো হয় ইন শা আল্লহ, শাইখ

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

সুন্নাত নামাজের কাজা আদায় আবশ্যকীয় নয়।

প্রত্যেক ফরজ বা ওয়াজিব নামাযের কাযা আদায় আবশ্যক।
ফরজের ২ রাকাত সুন্নাত, যোহরের ৪ রাকাত সুন্নাত নামায পড়া ওয়াজিব নয়,বরং সুন্নাত।
তাই তার কাজা আবশ্যক নয়।
কেহ চাইলে আদায় করলে কোনো সমস্যা নেই। 

সুন্নাতের কাজার ক্ষেত্রে শুধুমাত্র ফজরের সুন্নাত, যেদিন ফজরের সুন্নাতের কাজা হয়েছে,শুধুমাত্র সেদিন সূর্য উদিত হওয়ার পর থেকে জোহরের আগ পর্যন্ত আদায় করার কথা হাদীস শরীফে এসেছে।

অন্য কোনো নামাজের সুন্নাতের কাজা আদায়ের কথা হাদীস শরীফে নেই।  
 
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو، قَالَ : رَأَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلاً يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " صَلَاةُ الصُّبْحِ رَكْعَتَانِ". فَقَالَ الرَّجُلُ : إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الآنَ . فَسَكَتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم - صحيح 

ক্বায়িস ইবনু ‘আমর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সলাতের পর এক ব্যক্তিকে দু’ রাক‘আত আদায় করতে দেখে বললেনঃ ফজরের সলাত তো দু’ রাক‘আত। সে বললো, আমি তো ফজরের পূর্বের সেই দু’ রাক‘আত আদায় করিনি, সেটাই এখন আদায় করে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন।
(আবু দাউদ ১২৬৭.তিরমিযী (অধ্যায় : সলাত, অনুঃ কারো ফজরের পূর্বে দু’ রাক‘আত সুন্নাত ছুটে গেলে, হাঃ ৪২২), ইবনু মাজাহ (অধ্যায় : সলাত ক্বায়িম, অনুঃ কেউ ফাজরের পূর্বে দু’ রাক‘আত সুন্নাত না পড়তে পারলে তা কখন ক্বাযা করবে, হাঃ ১১৫৪), আহমাদ (৫/৪৪৭), হুমাইদী ‘মুসনাদ’ (হাঃ ৮৬৮) 

وفى جامع الترمذى- عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم من لم يصل ركعتي الفجر فليصلهما بعدما تطلع الشمس (جامع الترمذى-أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم، باب ماجاء في إعادتهما بعد طلوع الشمس ،رقم-423)

অনুবাদ-হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেন-যে ফজরের দুই রাকআত সুন্নত (সময়মতো) পড়ল না সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। ( জামে তিরমিজী-১/৯৬)

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ   
أي لا یقضي سنۃ الفجر إلا إذا فاتت مع الفجر یقضیہا تبعاً لقضائہ قبل الزوال۔ (شامي ۲؍۵۱۲ زکریا) 
সারমর্মঃ
ফজরের সুন্নাতের কাজা আদায় করবেনা,হ্যাঁ যদি ফজরের ফরজের সাথে সুন্নাতের কাজা হলে তাবে' হিসেবে সেটিরও যাওয়ালের আগে কাজা আদায় করবে।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সুন্নাত নামাজের কাজা আপনাকে আদায় করতে হবেনা। 

এক্ষেত্রে আপনার হাতে আসলেই সুপার গুলো আঠা লেগেছিল কিনা সে ব্যাপারে আপনি যেহেতু নিশ্চিত নন, সুতরাং এমতাবস্থায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ থাকবে। 

এক্ষেত্রে যে নামাজ এর ওয়াক্ত আগে আসছে সে নামাজ আগে আদায় করারই পরামর্শ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (19 points)
কোনো সুন্নত না নফল নামাজ শুরু করার পর সেটা শেষ না করলে যে তার কাযা আদায় করা ওয়াজিব হয়ে যায়। 
এই বিধান কি তাহলে উপরে বর্ণিত ঘটনায় থাকবে না , শাইখ?
অনুগ্রহ করে একটু উত্তর দিলে খুব উপকৃত হব ইন শা আল্লহ 
by (770,460 points)
আপনি তো কোন নফল বা সুন্নত নামাজ শুরু করে দিয়ে তাহা শেষ না করেই ভেঙ্গে দেননি।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 382 views
0 votes
1 answer 415 views
...